পাচন

পাচন [ pācana ] বিণ. পরিপাক করায় এমন, হজমি। ☐ বি. পাঁচন এর বানানভেদ। [সং. √ পচ্ + ণিচ্ + অন]। পাচনযন্ত্র বি. পরিপাক যন্ত্র, digestive organ (বি.প.)।

পাছু

পাছু, পিছু [ pāchu, pichu ] বি. পিছন (আগুপাছু)। ☐ ক্রি-বিণ. 1 পিছন দিকে (পাছু হাঁটা); 2 পিছন থেকে (পাছু ডাকা, পিছু ডাকা); 3 (আঞ্চ.) পরে (এখন নয়, পাছু শুনব)। [প্রাকৃ. পচ্ছ < সং. পশ্চাত্]। পাছু ধরা, পাছু নেওয়া, পাছু লাগা ক্রি. বি. পিছনে পিছনে যাওয়া, অনুসরণ করা; বিরক্ত করা।

পাছাড়

পাছাড় [ pāchāḍ় ] বি. পিছন থেকে জাপটে ধরে আছাড় (পাছাড় দেওয়া, পাছাড় মারা)। [প্রাকৃ. পচ্ছআড > হি. পছাড়]।

পাছাপেড়ে

পাছাপেড়ে বিণ. বি. পাছার উপরে পাড় স্হাপিত হয় এমন (শাড়ি)।

পাছা

পাছা [ pāchā ] বি. মানুষ ও পশুর পিঠের দিকে কোমরের নিচে স্থূল ও নরম মাংসপিণ্ডদ্বয়, নিতম্ব। [প্রাকৃ. পচ্ছা < সং. পশ্চাত্]। পাছাপেড়ে বিণ. বি. পাছার উপরে পাড় স্হাপিত হয় এমন (শাড়ি)। পাছা২ [ pāchā ] বি. (গালি অর্থে) পাকিস্তানি ছাগল/ পাকিস্তানি ছাগী-এর সংক্ষিপ্ত রূপ; বাংলাদেশী হয়েও পাকিস্তানের সমর্থক।

পাছড়ানো

পাছড়ানো ক্রি. বি. 1 আছাড় দিয়ে ভূপাতিত করা; 2 (ছাগাদি) বলিদানের আগে হাড়িকাঠে মাথা ঢুকিয়ে পিছন থেকে পা টেনে ধরা; 3 কুলো দিয়ে শস্যাদি ঝাড়া। ☐ বিণ. উক্ত সব অর্থে।

পাছড়া

পাছড়া1 [ pāchaḍ়ā1 ] বি. দোপাট্টা, গায়ের চাদর বিশেষ। [সং. প্রচ্ছদ]। পাছড়া2 [ pāchaḍ়ā2 ] ক্রি. পাছড়ানো। [পাছাড় দ্র]। পাছড়ানো ক্রি. বি. 1 আছাড় দিয়ে ভূপাতিত করা; 2 (ছাগাদি) বলিদানের আগে হাড়িকাঠে মাথা ঢুকিয়ে পিছন থেকে পা টেনে ধরা; 3 কুলো দিয়ে শস্যাদি ঝাড়া। ☐ বিণ. উক্ত সব অর্থে।

পাছ

পাছ [ pācha ] বি. পিছন। [প্রাকৃ. পচ্ছ < সং. পশ্চাত্]। পাছদুয়ার বি. পিছনের দরজা, খিড়কি। পাছে ক্রি-বিণ. পিছনে, পরে (পাছে পাছে ধায়)।