প পাঠার্থী পাঠার্থী [ pāṭhārthī ] (-র্থিন্) বিণ. বি. 1 যে পড়তে চায়; 2 বিদ্যার্থী, ছাত্র। [সং. পাঠ + অর্থ (=প্রয়োজন) + ইন্]। স্ত্রী. পাঠার্থিনী।
প পাঠান্তর পাঠান্তর [ pāṭhāntara ] বি. মুদ্রিত বা লিখিত অংশের ভিন্নরূপ (রবীন্দ্রনাথের এই গানটির দুটি পাঠান্তর পাওয়া যায়)। [সং. পাঠ + অন্তর]।
প পাঠানো পাঠানো [ pāṭhānō ] ক্রি. প্রেরণ করা (কোথায় পাঠালে)। ☐ বি. প্রেরণ করা (তাকে পাঠানো ভালো হয়নি)। ☐ বিণ. উক্ত অর্থে। [প্রাকৃ. √ পট্ঠাঅ < সং. প্র + √ স্হা + ণিচ্]। ডেকে পাঠানো ক্রি. বি. লোক পাঠিয়ে ডাকা। বলে পাঠানো ক্রি. বি. লোক মারফত সংবাদ দেওয়া।