পাঠ
পাঠ [ pāṭha ] বি. 1 পঠন, অধ্যয়ন; 2 আবৃত্তি (কবিতা পাঠ); 3 পাঠ্য বিষয় (পাঠে মন দাও); 4 শিক্ষা (তার কাছে পাঠ নেব); 5 পাঠ্যপুস্তক (প্রথমপাঠ)। [সং. √ পঠ্ + অ]। পাঠক বি. বিণ. পাঠকারী; অধ্যয়নকারী; ছাত্র; পড়ুয়া; পুরাণ-পাঠকারী; কথক; শিক্ষক, অধ্যাপক। স্ত্রী. পাঠিকা। পাঠক্রম, পাঠ্যক্রম বি. অধীতব্য বিষয়, সিলেবাস, পাঠ্যসূচি। পাঠগৃহ, পাঠমন্দির বি. যে গৃহে পাঠ করা বা অধ্যয়ন করা হয়। পাঠগ্রহণ বি. শিক্ষকের কাছে ছাত্রের পাঠ্য বিষয় শিখে নেওয়া। পাঠন বি. শিক্ষাদান, অধ্যাপনা (পঠন-পাঠন)। পাঠমন্দির-পাঠগৃহ -র অনুরূপ। পাঠশালা বি. 1 বিদ্যালয়; 2(বাং.) প্রাথমিক বিদ্যালয়। পাঠাগার বি. 1 বিদ্যালয়; পাঠগৃহ; 2 পাঠকের পড়ার জন্য যেখানে বই সাজানো থাকে, লাইব্রেরি। পাঠানুরাগী(-গিন্) বিণ. পড়াশোনা ভালোবাসে এমন।
পাটিসাপ্টা
পাটিসাপটা, পাটিসাপ্টা [ pāṭi-sāpaṭā, pāṭi-sāpṭā ] বি. ভিতরে ক্ষীরের পুরযুক্ত পিঠেবিশেষ। [দেশি]।