পাড়াগেঁয়ে

পাড়াগেঁয়ে বিণ. গ্রামে জাত; পল্লিগ্রাম-সংক্রান্ত; গ্রাম্য।

পাড়া মাথায় করা

পাড়া মাথায় করা ক্রি. বি. (আল.) চিত্কার করে পাড়ার সব লোককে ব্যতিব্যস্ত করা।

পাড়া

পাড়া1 [ pāḍ়ā1 ] ক্রি. বি. 1 পাতিত করা (ফল পাড়া, গাছ থেকে পেড়েছি); 2 নামানো (তাক থেকে বই পাড়া); 3 কাবু করা (জ্বরে তাকে পেড়ে ফেলেছে); 4 উত্থাপন করা (তার কাছে কথাটা আজই পাড়ব); 5 আঘাত করে ভূতলশায়ী করা (এক ঘায়ে তাকে পেড়ে ফেলেছে); 6 প্রসব করা (ডিম পাড়া); 7 উচ্চস্বরে উচ্চারণ করা (গালি পাড়া, ধর্মের দোহাই পাড়া); 8 পাতা, বিছানো (পাত পাড়া)। ☐ বিণ. উক্ত সব অর্থে। [সং. √ পাতি + বাং. আ]। পাড়ানো ক্রি. বি. অপরের দ্বারা পাতিত করানো বা নামানো; নিদ্রায় প্রবৃত্ত করানো (ঘুম পাড়ানো)। ☐ বিণ. উক্ত সব অর্থে। পাড়ানি, পাড়ানিয়া বিণ. (যে বা যা) পাড়ায় বা ঘনিয়ে আনে (ঘুমপাড়ানি গান)। পাড়া2 [ pāḍ়ā2 ] বি. পল্লি, মহল্লা (গয়লাপাড়া, এ পাড়ায় অশান্তি নেই)। [প্রাকৃ. পাডঅ]। পাড়াকুঁদুলি বি. বিণ....

পেড়ে

পেড়ে1 [ pēḍ়ē1 ] বিণ. পাড়যুক্ত (লালপেড়ে শাড়ি)। [বাং. পাড়+ ইয়া > এ]। পেড়ে2 [ pēḍ়ē2 ] অস-ক্রি. 1 পাড়া-ক্রিয়ার অসমাপিকা রূপবিশেষ (গাছ থেকে পেড়ে আনো); 2 নীচে ফেলে (পেড়ে ফেলা)। [পাড়া দ্র]।

পাঠ্যসূচি

পাঠ্যসূচি বি. পাঠ্য অংশের বা বিষয়ের তালিকা বা বর্ণনা।

পাঠ্যতালিকা

পাঠ্যতালিকা বি. পাঠ্যপুস্তকের তালিকা; পাঠ্যবিষয়ের তালিকা।

পাঠ্যক্রম

পাঠ্যক্রম বি. অধ্যয়ন ও অধ্যাপনার নির্দিষ্ট পদ্ধতি ও বিষয়বস্তু, syllabus.

পাঠ্য

পাঠ্য [ pāṭhya ] বিণ. 1 পঠনীয়, পঠনযোগ্য (অপাঠ্য); 2 পাঠ করতে হবে এমন, পাঠের জন্য নির্দিষ্ট (পাঠ্যপুস্তক)। [সং. √ পঠ্ + য]। পাঠ্যক্রম বি. অধ্যয়ন ও অধ্যাপনার নির্দিষ্ট পদ্ধতি ও বিষয়বস্তু, syllabus. পাঠ্যতালিকা বি. পাঠ্যপুস্তকের তালিকা; পাঠ্যবিষয়ের তালিকা। পাঠ্যসূচি বি. পাঠ্য অংশের বা বিষয়ের তালিকা বা বর্ণনা।