পাণিনীয়

পাণিনীয় [ pāṇinīẏa ] বিণ. সুপ্রসিদ্ধ ব্যাকরণ-প্রণেতা পাণিনি-সংক্রান্ত বা তাঁর রচিত ব্যাকরণসম্মত। [সং. পাণিনি + ঈয়]।

পাণিপীড়ন

পাণিগ্রহ, পাণিগ্রহণ, পাণিপীড়ন বি. বিবাহ. পরিণয়।

পাণিগ্রহণ

পাণিগ্রহ, পাণিগ্রহণ, পাণিপীড়ন বি. বিবাহ. পরিণয়।

পাড়

পাড়1 [ pā়ḍ়1 ] বি. 1 খাল-বিল-পুকুর ইত্যাদি জলাশয়ের তীর, তট (পুকুরপাড়); 2 খেতের আলি (জমির পাড়); 3 পাতকুয়োর ভিতরের বেষ্টনী, পাটা। [সং. পাটক]। পাড়2 [ pāḍ়2 ] বি. ধুতি শাড়ি প্রভৃতি পরিধেয় বস্ত্রের (সচ.) পুরু প্রান্ত (শাড়ির পাড়)। [সং. পট্ট]। পেড়ে (< পাড়িয়া) বিণ. পাড়যুক্ত (কালোপেড়ে, লালপেড়ে)। পাড়3 [ pāḍ়3 ] বি. যন্ত্রাদি চালু করার জন্য পা দিয়ে যে চাপ দেওয়া হয় (ঢেঁকিতে পাড়)। [সং. পাত]। পাড়4 [ pāḍ়4 ] বি. ঘরের চাল ধরে রাখার জন্য খুঁটির উপর স্হাপিত লম্বা বাঁশ বা কাঠ। [তু. পাট1 (তক্তা অর্থে)]।

পাড়ি

পাড়ি [ pāḍ়i ] বি. 1 পার হওয়া, উত্তরণ (পাড়ি দেওয়া); 2 নদী খাল বিল ইত্যাদির এক পার থেকে অন্য পার পর্যন্ত বিস্তার (লম্বা পাড়ি, ‘অচিনকূলে পাড়ি দেব’: রবীন্দ্র)। [সং. পট্ট > পাড় + বাং. ই]। পাড়ি জমানো ক্রি. বি. পার হওয়া, অপর পারে পৌঁছানো; রওনা হওয়া।

পাড়ানো

পাড়ানো ক্রি. বি. অপরের দ্বারা পাতিত করানো বা নামানো; নিদ্রায় প্রবৃত্ত করানো (ঘুম পাড়ানো)। ☐ বিণ. উক্ত সব অর্থে।

পাড়ানিয়া

পাড়ানি, পাড়ানিয়া বিণ. (যে বা যা) পাড়ায় বা ঘনিয়ে আনে (ঘুমপাড়ানি গান)।

পাড়ানি

পাড়ানি, পাড়ানিয়া বিণ. (যে বা যা) পাড়ায় বা ঘনিয়ে আনে (ঘুমপাড়ানি গান)।

পাড়াকুঁদুলি

পাড়াকুঁদুলি বি. বিণ. (স্ত্রী.) প্রতিবেশীদের সঙ্গে সারাক্ষণ ঝগড়া করে বেড়ায় এমন স্ত্রীলোক।

পাড়াগাঁ

পাড়াগাঁ বি. পল্লিগ্রাম, গ্রামাঞ্চল (পাড়াগাঁয়ে বাস করে)।