পাণ্ডববর্জিত

পাণ্ডববর্জিত বিণ. (দেশ বা স্হান সম্পর্কে) অতি নিকৃষ্ট বা নির্জন।

পাততাড়ি গুটানো

পাততাড়ি গুটানো ক্রি. বি. পালানো, প্রস্হান করা; দোকানপাট ইত্যাদি তুলে দেওয়া।

পাত পাতা

পাত পাতা ক্রি. বি. কোথাও নিমন্ত্রণ খেতে বসে যাওয়া।

পাণ্ডবেয়

পাণ্ডব, পাণ্ডবেয় [ pāṇḍaba, pāṇḍabēẏa ] বি. (মহাভারতে) রাজা পাণ্ডুর পুত্র। [সং. পাণ্ডু + অ, এয়]। পাণ্ডববর্জিত বিণ. (দেশ বা স্হান সম্পর্কে) অতি নিকৃষ্ট বা নির্জন। পাণ্ডবসখ, পাণ্ডবসখা বি. শ্রীকৃষ্ণ।

পাণিগ্রহ

পাণিগ্রহ, পাণিগ্রহণ, পাণিপীড়ন বি. বিবাহ. পরিণয়।

পাণি

পাণি [ pāṇi ] বি. হাত (বীণাপাণি)। [সং. √ পণ্ + ই]। পাণিগ্রহ, পাণিগ্রহণ, পাণিপীড়ন বি. বিবাহ. পরিণয়। পাণিপ্রার্থী (-র্থিন্) বিণ. বিবাহ করতে ইচ্ছুক।

পাড়ি জমানো

পাড়ি জমানো ক্রি. বি. পার হওয়া, অপর পারে পৌঁছানো; রওনা হওয়া।

পাণ্ডব

পাণ্ডব, পাণ্ডবেয় [ pāṇḍaba, pāṇḍabēẏa ] বি. (মহাভারতে) রাজা পাণ্ডুর পুত্র। [সং. পাণ্ডু + অ, এয়]। পাণ্ডববর্জিত বিণ. (দেশ বা স্হান সম্পর্কে) অতি নিকৃষ্ট বা নির্জন। পাণ্ডবসখ, পাণ্ডবসখা বি. শ্রীকৃষ্ণ।