পালান

পালান1 [ pālāna1 ] বি. ভারবাহী পশুর পিঠে গদি। [ফা. পালান্ তু. সং. পল্যয়ন]। পালান2 [ pālāna2 ] বি. গোরু-মোষের স্তন, udder. [দেশি]।

পালাজ্বর

পালাজ্বর বি. ঘুরেফিরে অর্থাত্ পালাক্রমে আসে এমন জ্বর।

পালা

পালা1 [ pālā1 ] (সচ. উত্তরপদে) বি. পল্লব, প্রশাখা, ক্ষুদ্র ডাল (গাছপালা, ডালপালা)। [সং. পল্লব]। পালা2 [ pālā2 ] বি. 1 পর্যায়, ক্রম, বার (সবশেষে আমার পালা); 2 গীত বা নাটকের বিষয় (বেহুলা-লখিন্দরের পালা, পালাবদল)। [প্রাকৃ. পল্লঅ]। পালাকীর্তন বি. কোনো কাহিনী অবলম্বনে কীর্তনগান। পালাগান বি. গীতসংবলিত নাটক। পালাজ্বর বি. ঘুরেফিরে অর্থাত্ পালাক্রমে আসে এমন জ্বর। পালা3 [ pālā3 ] ক্রি. 1 পোষা (ছাগল পালা); 2 লালন-পালন করা (‘তোমারি গেহে পালিছ স্নেহে’: রবীন্দ্র); 3 মান্য করা (আদেশ পালা)। ☐ বিণ. পালিত, পালন করা হয়েছে এমন। [সং. √ পাল্ + বাং. আ]। পালা4 [ pālā4 ] বি. 1 শিশির; 2 তুষার। [হি. পালা < সং. প্রালেয়]। পালা5, পালানো [ pālā5, pālānō ] যথাক্রমে পলা3 ও পলানো -র চলিত রূপ।

পাললিক

পাললিক [ pālalika ] বিণ. 1 পলিমাটিসংক্রান্ত; 2 পলিজাত (পাললিক শিলা)। [সং. পলল (=পঙ্ক) + ইক]।

পালয়িতা

পালয়িতা [ pālaẏitā ] (-র্তৃ) বিণ. পালনকারী, প্রতিপালক। [সং. √ পা + ণিচ্ + তৃ]। বিণ. স্ত্রী. পালয়িত্রী।

পালপার্বণ

পালপার্বণ [ pāla-pārbaṇa ] বি. বিভিন্ন উত্সব বা ধর্মীয় অনুষ্ঠান। [সং. পাল্যপার্বণ]।

পালনীয়

পালনীয় বিণ. পালন করা উচিত এমন, পালন করতে হবে এমন।