পালন

পালন [ pālana ] বি. 1 প্রতিপালক (সন্তানপালক); 2 ভরণপোষণ (পরিবারপালন); 3 তত্ত্বাবধান, সংরক্ষণ (পশুপালন); 4 মান্য করা, তামিল (হুকুম পালন, প্রতিজ্ঞাপালন); 5 উদযাপন (জন্মদিন পালন)। [সং. √পা + ণিচ্ = পালি + অন]। পালনীয় বিণ. পালন করা উচিত এমন, পালন করতে হবে এমন।

পালটি

পালটি1 [ pālaṭi1 ] বিণ. সমান বংশমর্যাদাসম্পন্ন বা বৈবাহিক সম্বন্ধ স্হাপনের উপযুক্ত (পালটি ঘরে বিয়ে দেওয়া)। [বাং. পালট + ই]। পালটি2, পালটিয়া [ pālaṭi2, pālaṭiẏā ] অস-ক্রি. (কাব্যে) প্রত্যাবর্তন করবার পর; পিছন ফিরে (পালটি দেখে)। [পালটা দ্র]।

পালটানো

পালটানো ক্রি. বি. উলটানো, বদলানো, পরিবর্তিত করা (জামা পালটানো, বাড়ি পালটানো)। ☐ বিণ. উক্ত অর্থে।

পালটা

পালটা [ pālaṭā ] বিণ. 1 বিপরীত, উলটো (পালটা হুকুম); 2 প্রতিপক্ষীয়, বিরুদ্ধ (পালটা জবাব, পালটা আক্রমণ); 3 বদল, বিনিময় (পালটাপালটি)। ☐ ক্রি. পালটানো (জিনিসটা পালটাও)। [হি. √ পলট (< প্রাকৃ. পলোট্ট) + বাং. আ]। পালটানো ক্রি. বি. উলটানো, বদলানো, পরিবর্তিত করা (জামা পালটানো, বাড়ি পালটানো)। ☐ বিণ. উক্ত অর্থে। পালটাপালটি বি. বারবার বা পরস্পর বদল।

পালট

পালট [ pālaṭa ] বি. প্রত্যাবর্তন; পরিবর্তন (ওলটপালট)। [হি. পালটা < প্রাকৃ. পলোট্ট < সং. পর্যস্ত।

পালঙ্ক

পালঙ্ক, (কথ্য) পালং, পালঙ [ pālaṅka, (kathya) pāla, mpālaṅa ] বি. মূল্যবান খাট, পর্যঙ্ক। [সং. পল্যঙ্ক, পর্যঙ্ক]।

পালকি

পালকি [ pālaki ] বি. মানুষের দ্বারা বাহিত দুই দিকে মোটা দণ্ডযুক্ত কাঠের ঘরের মতো যানবিশেষ, শিবিকা। [সং. পল্যাঙ্কিকা]।

পালখ

পালক2, (অপ্র.) পালখ [ pālaka2, (apra.) pālakha ] বি. পাখির পাখা বা ডানা বা ডানার অংশ। [< সং. পক্ষ (?)]।

পালক

পালক1 [ pālaka1 ] বিণ. বি. যে পালন করে, প্রতিপালক, রক্ষক (পালকপিতা, সমগ্র জগতের পালক)। [সং. √ পালি + অক]। বিণ. বি. স্ত্রী.পালিকা। পালক2, (অপ্র.) পালখ [ pālaka2, (apra.) pālakha ] বি. পাখির পাখা বা ডানা বা ডানার অংশ। [< সং. পক্ষ (?)]।