পালোয়ান

পালোয়ান [ pālōẏāna ] বি. কুস্তিগিরি, মল্ল। ☐ বিণ. 1 বলবান; 2 ব্যায়ামপটু; 3 বীর। [ফা. পহ্ল্বান]।

পালো

পালো [ pālō ] বি. (সচ. শিশুর খাদ্য হিসাবে ব্যবহৃত) শটি পানফল প্রভৃতির শ্বেতসার চূর্ণ শ্বেতাংশ। [দেশি]।

পালুনি

পালুনি [ pāluni ] বি. পালন; ব্রত উপবাস ইত্যাদি উদযাপন (ব্রতপালুনি, রাতপালুনি)। [সং. পালন + বাং. ই]।

পালুই

পালুই [ pālui ] বি. ধানের খড়ের বা ধানসমেত খড়ের গাদা। [সং. পল্ল]।

পালিশ

পালিশ [ pāliśa ] বি. 1 মসৃণতা; 2 ঔজ্জ্বল্য; 3 উজ্জ্বলতা সম্পাদন; 4 উজ্জ্বল বা ঝকঝকে করবার জন্য প্রলেপ (জুতোর পালিশ); 5 মার্জিত ভাব বা আচরণ (ভদ্রতার পালিশ)। [ইং. polish]।

পালিনী

-পালিনী [ -pālinī ] বিণ. বি. পালনকারিণী, পালিকা (জগত্পালিনী)। [সং. √ পা + ণিচ্ + ইন্ + ঈ]।

পালিত্য

পালিত্য [ pālitya ] বি. বার্ধক্যহেতু চুলের পক্বতা বা শুভ্রতা। [সং. পলিত + য]।

পালিত

পালিত [ pālita ] বিণ. 1 পোষা (পালিত পশু, গৃহপালিত); 2 প্রতিপালিত, বর্ধিত (বিলাসিতার মধ্যে পালিত); 3 জন্মগত কোনো সম্পর্ক নেই অথচ সম্পর্কযুক্ত ব্যক্তির মতো প্রতিপালিত (পালিত পুত্র, পালিত সন্তান); 4 রক্ষিত (প্রতিশ্রুতি পালিত হয়েছে); 5 মান্য করা হয়েছে এমন (আদেশ পালিত হয়েছে); 6 বংশসূচক নাম বা পদবিবিশেষ। [সং. √ পা + ণিচ্ + ত]। বিণ. স্ত্রী. পালিতা।

পালি

পালি1 [ pāli1 ] বি. প্রাচীন ভারতীয়-আর্য ভাষাবিশেষ, যে ভাষায় বুদ্ধদেব ধর্মপ্রচার করেছিলেন। [সং. পঙ্ক্তি > পংতি > পংলি > পালি?]। পালি2 [ pāli2 ] বি. 1 পঙ্ক্তি, লাইন; 2 রাশি; 3 দল; 4 প্রান্ত; 5 শস্যাদির পরিমাণবিশেষ বা শস্যাদি পরিমাপের পাত্রবিশেষ; 6 পালা, পর্যায় (এবার আমার পালি)। [সং. √ পাল্ + ই]।