পাশব

পাশব, [ pāśaba, ] (বাংলা প্রয়োগ) পাশবিক বিণ. 1 পশুসম্বন্ধীয়; 2 পশুবত্, পশুর মতো (পাশবিক নিষ্ঠুরতা)। [সং. পশু + অ]। বি. পাশবিকতা।

পাশ দেওয়া

পাশ দেওয়া ক্রি. বি. 1 পথ দেওয়া, পথ ছেড়ে দেওয়া; 2 তাসখেলায় দান ছেড়ে দেওয়া।

পাশ কাটানো

পাশ কাটানো ক্রি. বি. 1 এক পাশ দিয়ে ঘেঁষে চলে যাওয়া বা অতিক্রম করে যাওয়া; 2 সরে দাঁড়ানো; 3 এড়িয়ে যাওয়া।

পাশ

পাশ1 [ pāśa1 ] বি. 1 সাফল্য (পরীক্ষায় পাশ); 2 অনুমতিপত্র, ছাড়পত্র, বিনামূল্যে বা স্বল্পমূল্যে ভ্রমণের ছাড়পত্র (রেলের পাশ)। ☐ বিণ. মঞ্জুর (বিল পাশ হওয়া)। [ইং. pass]। পাশ2 [ pāśa2 ] বি. সুগন্ধ জল প্রভৃতি ছিটাবার পাত্রবিশেষ (গুলাবপাশ)। [ফা. পাশ]। পাশ3 [ pāśa3 ] বি. 1 প্রাচীন যুদ্ধাস্ত্রবিশেষ; 2 বন্ধন, ফাঁস (ভুজপাশ); 3 ফাঁদ, জাল (পাশবদ্ধ); 4 রজ্জু, দড়ি; 5 গুচ্ছ, রাশি বা প্রাচুর্য, সমাসের উত্তরপদে (কেশপাশ); 6 (তন্ত্রে) পশুজীবের বন্ধন, অজ্ঞান (পাশমুক্তি)। [সং. √ পশ্ (বন্ধন) + অ]। পাশ4 [ pāśa4 ] বি. 1 পার্শ্ব (পাশে বসা); 2 সামীপ্য, নৈকট্য (তুমি পাশে থাকলে আমার ভয় করবে না); 3 ধার, প্রান্ত (অত পাশে যেয়ো না)। [সং. পার্শ্ব]। পাশ কাটানো ক্রি. বি. 1 এক পাশ দিয়ে ঘেঁষে চলে যাওয়া বা অতিক্রম করে যাওয়া; 2 সরে দাঁড়ানো; 3 এড়িয়ে যাওয়া। পাশবালিশ দ্র বালিশ। পাশ দেওয়া ক্রি. বি. 1 পথ দেওয়া, পথ ছেড়ে দেওয়া; 2 তাসখেলায় দান ছেড়ে...

পাল্লা

পাল্লা [ pāllā ] বি. 1 প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা (পাল্লা দেওয়া); 2 কবল, আয়ত্তি, সঙ্গ (ডাকাতের পাল্লায় পড়া); 3 তৌলযন্ত্রে দ্রব্যাদি বা বাটখারা রাখার আধারবিশেষ (পাল্লায় মাল চাপানো); 4 খণ্ড, স্তর, পরদা (এক পাল্লা চামড়া); 5 জোড়ার একটি, দুই খণ্ড বা দুই ভাগের একটি; 6 দরজা বা জানালার পাট (দরজার পাল্লা); 7 বাটখারা (পাল্লা চাপানো); 8 দূরত্ব, ব্যবধান (দূর পাল্লার গাড়ি, বন্দুকের পাল্লা); 9 গতি, বেগ (পায়ের পাল্লা)। [তু. হি. পল্লা]।

পাল্য

পাল্য [ pālya ] বিণ. পালনীয়, পালনযোগ্য, পালন করা উচিত এমন। [সং. √ পাল্ + য]।