পাষক

পাষক [ pāṣaka ] বি. পায়ের আঙুলের অলংকারবিশেষ, পাশুলি। [সং. √ পষ্ + অক]।

পাশ্চাত্ত্য

পাশ্চাত্য, পাশ্চাত্ত্য [ pāścātya, pāścāttya ] বিণ. 1 পশ্চিমের দেশ বা জগত্ সম্বন্ধীয়, প্রতীচ্য, ইয়োরোপ বা মার্কিন দেশীয় (পাশ্চাত্য শিক্ষা); 2 (বিরল) পশ্চাদ্বর্তী; 3 (বিরল) পিছনে আগত। ☐ বি. পশ্চিমি জগত্ অর্থাত্ ইয়োরোপ, আমেরিকা প্রভৃতি দেশ। [সং. পশ্চা + ত্য, পশ্চাত্ + ত্য]।

পাশ্চাত্য

পাশুলি

পাশুলি [ pāśuli ] বি. পায়ের আঙুলের আংটিবিশেষ। [সং. পাষক]।

পাশুপত

পাশুপত [ pāśu-pata ] বিণ. 1 পশুপতি বা শিব সম্বন্ধীয়; 2 পশুপতি কর্তৃক ব্যবহৃত (পাশুপত অস্ত্র)। ☐ বি. 1 পশুপতি বা শিবের উপাসক; 2 শৈব সম্প্রদায়বিশেষ। [সং. পশুপতি + অ]।

পাশী

পাশী [ pāśī ] (-শিন্) বিণ. পাশ-অস্ত্রধারী। ☐ বি. 1 বরুণদেব; 2 যম; 3 ব্যাধ। [সং. পাশ3 + ইন্]।

পাশাপাশি

পাশাপাশি [ pāśā-pāśi ] বিণ. কাছাকাছি, পরস্পরের কাছে অবস্হিত (পাশাপাশি বাড়ি)। ☐ ক্রি-বিণ. পরস্পরের পার্শ্ববর্তী হয়ে (পাশাপাশি বসা)। [বাং. পাশ4 + পাশ4 + ই]।

পাশা

পাশা1 [ pāśā1 ] বি. 1 অক্ষ; 2 অক্ষক্রীড়া; 3 কানের গহনাবিশেষ (কানপাশা)। [সং. পাশক]। পাশা2 [ pāśā2 ] বি. তুরস্কের শাসনকর্তা, সেনাপতি, উচ্চ সরকারি কর্মচারী বা সম্ভ্রান্ত ব্যক্তির উপাধি। [তুর.]।

পাশবিকতা

পাশবিকতা বি. পাশব (বাংলা প্রয়োগ) পাশবিক।

পাশবিক

পাশব, [ pāśaba, ] (বাংলা প্রয়োগ) পাশবিক বিণ. 1 পশুসম্বন্ধীয়; 2 পশুবত্, পশুর মতো (পাশবিক নিষ্ঠুরতা)। [সং. পশু + অ]। বি. পাশবিকতা।