পিচ্ছ

পিচ্ছ [ piccha ] বি. 1 ময়ূরপুচ্ছ, ময়ূরের লেজের পালক; 2 চূড়া। [সং. √ পিচ্ছ্ + অ]।

পিচবোর্ড

পিচবোর্ড [ pica-bōrḍa ] বি. কাগজের তৈরি শক্ত ও পুরু ফলকবিশেষ। [ইং. pasteboard]।

পিচকারি

পিচকারি, (কথ্য) পিচকিরি [ pica-kāri, (kathya) picakiri ] বি. তীব্র বেগে জল ছিটানোর যন্ত্রবিশেষ, সিরিঞ্জ। [হি. পিচকারী]।

পিচ

পিচ1 [ pica1 ] দ্র পিক2। পিচ2 [ pica2 ] বি. রাস্তা পাকা করা ও নৌকো জাহাজ বাড়ির ছাদ প্রভৃতি মেরামত করার কাজে ব্যবহৃত আলকাতরা থেকে প্রস্তুত কালো রঙের চটচটে পদার্থবিশেষ। [ইং. pitch]। পিচ3 [ pica3 ] বি. ক্রিকেট মাঠের মাঝখানে বিশেষভাবে নির্মিত দুই দিকের স্টাম্পের মধ্যবর্তী স্হান। [ইং. pitch]।

পিঙ্গলা

পিঙ্গলা বিণ. পিঙ্গল -এর স্ত্রীলিঙ্গ। ☐ বি. তন্ত্রোক্ত তিনটি নাড়ির অন্যতম।

পিঙ্গল

পিঙ্গ, পিঙ্গল [ piṅga, piṅgala ] বি. আগুনের মতো রং, কপিল বর্ণ; পীত আভাযুক্ত ঈষত্ রক্তবর্ণ, কপিল। ☐ বিণ. উক্ত বর্ণযুক্ত। [সং. √ পিঙ্গ + অ, +ল]। পিঙ্গলা বিণ. পিঙ্গল -এর স্ত্রীলিঙ্গ। ☐ বি. তন্ত্রোক্ত তিনটি নাড়ির অন্যতম। [ইড়া ও সুষুম্না দ্র]।

পিঙ্গ

পিঙ্গ, পিঙ্গল [ piṅga, piṅgala ] বি. আগুনের মতো রং, কপিল বর্ণ; পীত আভাযুক্ত ঈষত্ রক্তবর্ণ, কপিল। ☐ বিণ. উক্ত বর্ণযুক্ত। [সং. √ পিঙ্গ + অ, +ল]। পিঙ্গলা বিণ. পিঙ্গল -এর স্ত্রীলিঙ্গ। ☐ বি. তন্ত্রোক্ত তিনটি নাড়ির অন্যতম। [ইড়া ও সুষুম্না দ্র]।

পিকেটিং

পিকেটিং বি. কর্তৃপক্ষের কাছ থেকে দাবি আদায়ের জন্য বা অন্য কোনো কারণে অফিস দোকান কারখানা ইত্যাদির সামনে দলবদ্ধভাবে অবস্হান। [ইং. picketing]।

পিকেট

পিকেট [ pikēṭa ] বি. প্রহরায় নিযুক্ত রক্ষী বা পুলিশের ছোটো দল। [ইং. picket]। পিকেটিং বি. কর্তৃপক্ষের কাছ থেকে দাবি আদায়ের জন্য বা অন্য কোনো কারণে অফিস দোকান কারখানা ইত্যাদির সামনে দলবদ্ধভাবে অবস্হান। [ইং. picketing]।

পিকনিক

পিকনিক [ pikanika ] বি. বনভোজন, চড়ুইভাতি। [ইং. picnic]।