পিছা
পিছা1 [ pichā1 ] বি. (আঞ্চ.) ঝাঁটা (পিছার বাড়ি)। [সং. পিচ্ছিকা]। পিছা2 [ pichā2 ] ক্রি. পিছানো, পিছিয়ে যাওয়া। [বাং. পিছ + আ]। ̃ পিছানো, পিছোনো ক্রি. বি. 1 পিছনদিকে হটে আসা (এতদূর এসে পিছানো অসম্ভব); 2 অন্যের সঙ্গে সমতা রক্ষা করে অগ্রসর হতে না পারা (ইংরেজিতে সে ক্রমশ পিছিয়ে যাচ্ছে); 3 পিছনে হাঁটা; 4 নিরস্ত হওয়া (দাম শুনে পিছিয়ে গেলাম)। ☐ বিণ. উক্ত অর্থে।