প পিক পিক1 [ pika1 ] বি. কোকিল (‘দূর শাখে পিক ডাকে’: রবীন্দ্র)। [সং. পি + √ কৈ (রব করা) + অ]। স্ত্রী. পিকী। পিকতান বি. কোকিলের ডাক। পিক2, পিচ [ pika2, pica ] বি. 1 চিবানো পানের রস; 2 থুতু। [ধ্বন্যা.]। ̃ পিকদান, ̃ পিকদানি বি. পিক ফেলার পাত্র।
প পিঁপড়ে পিঁপড়া, (কথ্য) পিঁপড়ে [ pim̐paḍ়ā, (kathya) pim̐paḍ়ē ] বি. দলবদ্ধভাবে বাস করে এমন অতি পরিশ্রমী ক্ষুদ্র কীটবিশেষ। [সং. পিপীলিকা]।
প পিঁপড়া পিঁপড়া, (কথ্য) পিঁপড়ে [ pim̐paḍ়ā, (kathya) pim̐paḍ়ē ] বি. দলবদ্ধভাবে বাস করে এমন অতি পরিশ্রমী ক্ষুদ্র কীটবিশেষ। [সং. পিপীলিকা]।
প পিঁড়ে পিঁড়ি, (কথ্য) পিঁড়ে [ pin̐ḍ়i, (kathya) pin̐ḍ়ē ] বি. 1 ছোটো ও নিচু কাঠের আসনবিশেষ; 2 আসন (লক্ষ্মীর পিঁড়ি)। [সং. পিণ়্ডি]।
প পিঁড়ি পিঁড়ি, (কথ্য) পিঁড়ে [ pin̐ḍ়i, (kathya) pin̐ḍ়ē ] বি. 1 ছোটো ও নিচু কাঠের আসনবিশেষ; 2 আসন (লক্ষ্মীর পিঁড়ি)। [সং. পিণ়্ডি]।