পিণ্ডিকা

পিণ্ডি, পিণ্ডিকা, পিণ্ডী [ piṇḍi2, piṇḍikā, piṇḍī ] বি. 1 বেদি; 2 চক্রের কেন্দ্রস্থল; 3 রোয়াক; 4 পায়ের গুলি। [সং. √ পিণ্ড্ + ই, + কা, + ঈ]।

পিণ্ডি

পিণ্ডি, পিণ্ডিকা, পিণ্ডী [ piṇḍi2, piṇḍikā, piṇḍī ] বি. 1 বেদি; 2 চক্রের কেন্দ্রস্থল; 3 রোয়াক; 4 পায়ের গুলি। [সং. √ পিণ্ড্ + ই, + কা, + ঈ]।

পিণ্ডলোপ

পিণ্ডলোপ বি. পিণ্ডদানের অধিকারীদের বিনাশ; পিণ্ডদানের অধিকারী কেউ নেই এমন অবস্হা; বংশলোপ।

পিণ্ডদান

পিণ্ডদান বি. হিন্দুদের দ্বারা মৃতের উদ্দেশে খাদ্য উত্সর্গ করার অনুষ্ঠানবিশেষ।

পিণ্ডদ

পিণ্ডদ বিণ. বি. মৃতের উদ্দেশে পিণ্ডদানকারী বা পিণ্ডদানের অধিকারী; অন্নদানকারী।

পিণ্ডখর্জুর

পিণ্ডখর্জুর বি. (সাধু) পিণ্ডাকারে সংরক্ষিত বড়ো খেজুর।

পিণ্ড

পিণ্ড [ piṇḍa ] বি. 1 ডেলা (মাংসপিণ্ড); 2 পিতৃলোকের উদ্দেশে প্রদত্ত অন্নের ডেলা (পিণ্ডদান); 3 অন্নের ডেলা (দুবেলা পিণ্ড জোগাতেই ফতুর হয়ে গেলাম); 4 দেহ। [সং. √ পিণ্ড্ (রাশি করা) + অ]। পিণ্ডখর্জুর বি. (সাধু) পিণ্ডাকারে সংরক্ষিত বড়ো খেজুর। পিণ্ডদ বিণ. বি. মৃতের উদ্দেশে পিণ্ডদানকারী বা পিণ্ডদানের অধিকারী; অন্নদানকারী। পিণ্ডদান বি. হিন্দুদের দ্বারা মৃতের উদ্দেশে খাদ্য উত্সর্গ করার অনুষ্ঠানবিশেষ। পিণ্ডলোপ বি. পিণ্ডদানের অধিকারীদের বিনাশ; পিণ্ডদানের অধিকারী কেউ নেই এমন অবস্হা; বংশলোপ। পিণ্ডাকৃতি বিণ. গোলাকার ও নিরেট।

পিঠাপিঠি

পিঠাপিঠি [ piṭhā-piṭhi ] বিণ. 1 ঠিক পরপর জন্মেছে এমন (পিঠাপিঠি ভাইবোন); 2 পরস্পরের পিঠে অবস্হিত (পিঠাপিঠি ছবি)। ☐ ক্রি-বিণ. পরস্পরের পিঠে পিঠ ঠেকিয়ে (পিঠাপিঠি বসা)। [বাং. পিঠ + আ + পিঠ + ই]।

পিঠে

পিঠা, (কথ্য) পিঠে [ piṭhā, (kathya) piṭhē ] বি. পিষ্টক; ক্ষীর চালগুঁড়ো নারকেল প্রভৃতি সহযোগে প্রস্তুত মিঠাইবিশেষ। [সং. পিষ্টক]।