পিতৃহন্তা

পিতৃহন্তা (-ন্তৃ), ̃ পিতৃহা (-হন্) বিণ. বি. পিতার হত্যাকারী। স্ত্রী. পিতৃহন্ত্রী।

পিতৃ

পিতৃ [ pitṛ ] বি. পিতা -র সংস্কৃত রূপ। পিতৃকল্প বিণ. পিতার তুল্য। ☐ বি. মৃত, পূর্বপুরুষদের উদ্দেশে তর্পণাদি অনুষ্ঠান। পিতৃকুল বি. পিতার সঙ্গে সাক্ষাত্ সম্বন্ধযুক্ত আত্মীয়বর্গ, বাবার বংশ। পিতৃকার্য, ̃ পিতৃকৃত, ̃ পিতৃক্রিয়া বি. মৃত পিতা বা পূর্বপুরুষদের শ্রাদ্ধ বা তর্পণ। পিতৃগণ বি. 1 পিতৃলোকবাসী যে মুনিগণ থেকে মানবগোষ্ঠী উত্পন্ন হয়েছে; 2 মৃত পূর্বপুরুষগণ। পিতৃগৃহ বি. বাপের বাড়ি। পিতৃঘাতী (-তিন্) বিণ. বি. পিতার হত্যাকারী। পিতৃতর্পণ বি. পিতৃপুরুষের তৃপ্তিবিধানের জন্য জলদান অনুষ্ঠান। পিতৃতুল্য বিণ. পিতার সমান শ্রদ্ধেয়। পিতৃত্ব বি. পিতা হওয়া; পিতার দায়িত্ব। পিতৃদায় মৃত পিতার শ্রাদ্ধকার্য সম্পন্ন করার গুরুদায়িত্ব। পিতৃদেব বি. পিতৃরূপী দেবতা, শ্রদ্ধেয় পিতা। পিতৃপক্ষ বি. 1 প্রেতপক্ষ; আশ্বিন মাসের শুক্লপক্ষের অব্যবহিত পূর্ববর্তী কৃষ্ণপক্ষ; 2 পিতৃবংশ। পিতৃপুরুষ বি. পিতা পিতামহ প্রভৃতি পূর্বপুরুষগণ। পিতৃবত্ বিণ. পিতার তুল্য। পিতৃবিয়োগ বি. পিতার মৃত্যু। পিতৃব্য বি. পিতার ভ্রাতা, জ্যাঠা বা কাকা।...

পিতামহী

পিতামহী বি. (স্ত্রী.) ঠাকুরমা, পিতামহের পত্নী।

পিতামহ

পিতামহ বি. বাবার বাবা, ঠাকুরদা।

পিতা

পিতা [ pitā ] (-তৃ) বি. জনক, বাবা। [সং. √ পা + তৃ]। পিতাঠাকুর বি. পিতা, বাবা। পিতামহ বি. বাবার বাবা, ঠাকুরদা। পিতামহী বি. (স্ত্রী.) ঠাকুরমা, পিতামহের পত্নী।

পিতল

পিতল [ pitala ] বি. তামা ও দস্তা মিলিয়ে প্রস্তুত উপধাতুবিশেষ। [সং. পিত্তল]।

পিণ্ডিত

পিণ্ডিত [ piṇḍita ] বিণ. 1 পিণ্ডাকার করা হয়েছে এমন; 2 একত্রীকৃত, রাশীকৃত। [সং. √ পিণ্ড্ + ত]।

পিণ্ডী

পিণ্ডি, পিণ্ডিকা, পিণ্ডী [ piṇḍi2, piṇḍikā, piṇḍī ] বি. 1 বেদি; 2 চক্রের কেন্দ্রস্থল; 3 রোয়াক; 4 পায়ের গুলি। [সং. √ পিণ্ড্ + ই, + কা, + ঈ]।