পিঠা

পিঠা, (কথ্য) পিঠে [ piṭhā, (kathya) piṭhē ] বি. পিষ্টক; ক্ষীর চালগুঁড়ো নারকেল প্রভৃতি সহযোগে প্রস্তুত মিঠাইবিশেষ। [সং. পিষ্টক]।

পিঠমোড়া

পিঠমোড়া বিণ. দুই হাত পিঠের দিকে নিয়ে বাঁধা হয়েছে এমন।

পিঠ চাপড়ানো

পিঠ চাপড়ানো ক্রি. বি. পিঠে চাপড় দেওয়া; পিঠে চাপড় দিয়ে প্রশংসা করা বা উত্সাহ দেওয়া।

পিঠ

পিঠ [ piṭha ] বি. 1 পৃষ্ঠ, মুখের বিপরীত দিকে ঘাড় থেকে কোমর পর্যন্ত দেহাংশ (পিঠের ব্যথা); 2 দিক, পাশ (এপিঠ ওপিঠ); 3 পিছন, পশ্চাত্ (পিঠে পিঠে জন্ম); 4 তাসখেলার দান। [সং. পৃষ্ঠ]। পিঠ চাপড়ানো ক্রি. বি. পিঠে চাপড় দেওয়া; পিঠে চাপড় দিয়ে প্রশংসা করা বা উত্সাহ দেওয়া। পিঠমোড়া বিণ. দুই হাত পিঠের দিকে নিয়ে বাঁধা হয়েছে এমন।  পিঠের চামড়া তোলা ক্রি. বি. বেদম প্রহার দেওয়া।

পিটিশন

পিটিশন [ piṭi-śana ] বি. আবেদন, দরখাস্ত। [ইং. petition]।

পিটুলি

পিটালি, পিটুলি [ piṭāli, piṭuli ] বি. জল দিয়ে চটকানো চালবাটা। [সং. পিষ্টতণ্ডুল]।

পিটালি

পিটালি, পিটুলি [ piṭāli, piṭuli ] বি. জল দিয়ে চটকানো চালবাটা। [সং. পিষ্টতণ্ডুল]।

পেটানো

পিটানো, পেটানো ক্রি. বি. পিটা; পিটাই করানো (ছাদ পিটানো)। ☐ বিণ. উক্ত অর্থে।

পিটানো

পিটানো, পেটানো ক্রি. বি. পিটা; পিটাই করানো (ছাদ পিটানো)। ☐ বিণ. উক্ত অর্থে।