পুণ্যক্ষয়

পুণ্যক্ষয় বি. অন্যায় কর্মের ফলে সঞ্চিত পুণ্যের হ্রাস।

পুণ্যতোয়া

পুণ্যতোয়া বিণ. পবিত্র জলপূর্ণ (পুণ্যতোয়া নদী, পুণ্যতোয়া ভাগীরথী)।

পুণ্যবল

পুণ্যবল বি. ধর্মাচরণ ও সুকৃতির ফলে অর্জিত শক্তি বা অধিকার।

পুণ্যবান

পুণ্যবান (-বত্) বিণ. পুণ্য সঞ্চয় করেছে এমন। স্ত্রী. পুণ্যবতী।

পুণ্যযোগ

পুণ্যযোগ বি. শুভযোগ, শাস্ত্রমতে পুণ্যকর্মাদি অনুষ্ঠানের উপযুক্ত সময়।