প পুণ্যশীল পুণ্যশীল বিণ. পুণ্যকর্ম সাধনের স্বভাবযুক্ত, পুণ্যকর্ম করাই যার স্বভাবের বৈশিষ্ট্য। স্ত্রী. পুণ্যশীলা।
প পুণ্যাহ পুণ্যাহ বি. 1 পুণ্যকর্ম অনুষ্ঠানের পক্ষে শাস্ত্রমতে প্রশস্ত বা উপযুক্ত দিন; 2 (বাং.) জমিদার কর্তৃক প্রজাদের কাছ থেকে নতুন বত্সরের খাজনা আদায় করার আরম্ভের অনুষ্ঠান।
প পৌণ্ড্র পুণ্ড্র, পুণ্ড্রক, পৌণ্ড্র [ puṇḍra, puṇḍraka, pauṇḍra ] বি. 1 আখবিশেষ; 2 তিলক (ত্রিপুণ্ড্রক); 3 ফোঁটা; 4 প্রাচীন বাংলার জাতিবিশেষ বা তাদের দেশ। [সং. √ পুণ্ড্ + র +ক, পুণ্ড্র + অ]।