পুণ্য
পুণ্য [ puṇya ] বি. 1 সত্কর্ম, সুকৃতি বা সত্কর্মের যে শুভ ফলে পরলোকে সদ্গতি লাভ হয়; 2 ধর্মানুষ্ঠান। ☐ বিণ. 1 পবিত্র (পুণ্যতীর্থ, পুণ্যতিথি); 2 ধার্মিক, পুণ্যবান (পুণ্যাত্মা)। [সং. পুণ্ + য]। পুণ্যক বি. পুত্রকামনায় বা পুণ্য অর্জনের জন্য পালনীয় ব্রত-উপবাস। পুণ্যকর্মা (-র্মন্) বিণ. পুণ্যকাজ করে এমন। পুণ্যকাল বি. ধর্মানুষ্ঠানের পক্ষে উপযুক্ত সময়। পুণ্যকীর্তি বিণ. ধার্মিক বা পুণ্যবান বলে খ্যাত। পুণ্যকৃত্ বি. ধার্মিক, পুণ্যকর্মকারী। পুণ্যক্ষয় বি. অন্যায় কর্মের ফলে সঞ্চিত পুণ্যের হ্রাস। পুণ্যক্ষেত্র বি. পবিত্র স্হান, তীর্থ। পুণ্যতোয়া বিণ. পবিত্র জলপূর্ণ (পুণ্যতোয়া নদী, পুণ্যতোয়া ভাগীরথী)। পুণ্যদর্শন বিণ. যাকে দেখলে পুণ্য হয় এমন। পুণ্যফল বি. সত্কর্মের সুফল। পুণ্যবল বি. ধর্মাচরণ ও সুকৃতির ফলে অর্জিত শক্তি বা অধিকার। পুণ্যবান (-বত্) বিণ. পুণ্য সঞ্চয় করেছে এমন। স্ত্রী. পুণ্যবতী। পুণ্যযোগ বি. শুভযোগ,...