পুত্র
পুত্র [ putra ] বি. 1 পুরুষসন্তান, ছেলে, তনয়; 2 পুত্রস্হানীয় ব্যক্তি। [সং. পুত্ + √ ত্রৈ + অ]। পুত্রক বি. 1 অতি অল্পবয়স্ক বালক; 2 পুত্র (অপুত্রক); 3 স্নেহের পাত্র। পুত্রকা, পুত্রিকা বি. (স্ত্রী.) 1কন্যাসন্তান, কন্যা, মেয়ে; 2 দত্তা কন্যা; 3 পুতুল। পুত্রকাম বিণ. পুত্র লাভ করতে চায় এমন। স্ত্রী. ̃ পুত্রকামা। পুত্রবধূ বি. (স্ত্রী.) পুত্র বা পুত্রস্হানীয়ের স্ত্রী। পুত্রী বি. (স্ত্রী.) (কাব্যে) কন্যাসন্তান, মেয়ে (‘যাও পুত্রী, ডাকো পুরোহিতে’: রবীন্দ্র). পুত্রীয় বিণ. পুত্রসম্বন্ধীয়; পুত্রের নিমিত্ত। পুত্রেষ্টি বি. পুত্রকামনায় অনুষ্ঠিত যজ্ঞবিশেষ।
পুতুল
পুতুল [ putula ] বি. (প্রধানত খেলার সামগ্রীরূপে নির্মিত) মানুষ ও জীবজন্তুর প্রতিমূর্তি; (ব্যঙ্গে) প্রতিমা (পুতুলপূজা)। [সং. পিত্তল]। ̃ পুতুলখেলা বি. পুতুল নিয়ে খেলা; (আল.) ছেলেখেলা, অতি সহজ বা অকিঞ্চিত্কর ব্যাপার। পুতুলনাচ বি. খেলাবিশেষ বা নাটকাভিনয় যাতে আড়াল থেকে সুতোয় টান মেরে এমনভাবে পুতুলগুলিকে নাচানো হয় যে তাদের জীবন্ত মনে হয়।