প পুরন্ধ্রি পুরন্ধ্রি, পুরন্ধ্রী [ purandhri, purandhrī ] বি. 1 গৃহিণী; 2 প্রবীণা কুলনারী; 3 পতিপুত্রবতী স্ত্রী। [সং. পুর + √ ধৃ + অ + ঈ]।
প পুরতো পুরত (-তস্), (চলিত) পুরতো [ purata (-tas), (calita) puratō ] ক্রি-বিণ. অব্য. সম্মুখে, সামনে, আগে। [সং. পুর্ + অতস্]।
প পুরত পুরত (-তস্), (চলিত) পুরতো [ purata (-tas), (calita) puratō ] ক্রি-বিণ. অব্য. সম্মুখে, সামনে, আগে। [সং. পুর্ + অতস্]।
প পুরঃসর পুরঃসর [ purḥ-sara ] বিণ. অগ্রসর; ☐ ক্রি-বিণ. (সমাসে) ‘পূর্বক’ বা ‘সহকারে’ অর্থে ক্রিয়াবিশেষণের উত্তরপদ (সম্মান পুরঃসর, প্রণামপুরঃসর)। [সং. পুরস্ + √সৃ + অ]।