পুর

পুর1 [ pura1 ] বি. যা পিঠে মিষ্টান্ন ইত্যাদির ভিতরে পোরা হয় (ক্ষীরের পুর, নারকেলের পুর). [পুরা2 দ্র]। পুর2 [ pura2 ] বি. 1 গৃহ, আলয়, ভবন (নন্দপুর); 2 নগর, শহর (হাস্তিনাপুর); 3 অন্তঃপুর (পুরনারী)। [সং. √ পৃ + অ]। পুরদ্বার বি. নগরের বা গৃহের দ্বার। পুরনারী, ̃ পুরস্ত্রী বি. 1 অন্তঃপুরবাসিনী নারী; 2 কুলনারী। পুরবাসী (-সিন্) বিণ. বি. নগরবাসী; গৃহস্হ। স্ত্রী. ̃ পুরবাসিনী।

পূবে

পূবাল, পূবালি, পূবে বিণ. পূর্ব দিক থেকে আগত বা প্রবাহিত (পুবালি হাওয়া, পূবে হাওয়া)।

পূবালি

পূবাল, পূবালি, পূবে বিণ. পূর্ব দিক থেকে আগত বা প্রবাহিত (পুবালি হাওয়া, পূবে হাওয়া)।

পূবাল

পূবাল, পূবালি, পূবে বিণ. পূর্ব দিক থেকে আগত বা প্রবাহিত (পুবালি হাওয়া, পূবে হাওয়া)।

পূব

পূব [ pūba ] বি. পূর্ব-র কোমল ও কথ্য রূপ (‘পূব হাওয়াতে দেয় দোলা’: রবীন্দ্র)। পূবাল, পূবালি, পূবে বিণ. পূর্ব দিক থেকে আগত বা প্রবাহিত (পুবালি হাওয়া, পূবে হাওয়া)।

পুনরুত্থান

পুনরুত্থান [ punarutthāna ] বি. 1 আবার ওঠা, আবার জেগে ওঠা বা সক্রিয় হওয়া (রাজবংশের পুনরুত্থান); 2 (খ্রিস্ট ধর্মে) মৃত্যুর পর সমাধি থেকে উত্থান, মৃত্যুর পর জিশুর সশরীরে সমাধি থেকে পুনর্জীবনলাভ বা শাশ্বত জীবনলাভ। [সং. পুনঃ + উত্থান]। বিণ. পুনরুত্থিত।