পুরাঙ্গনা

পুরাঙ্গনা [ purāṅganā ] বি. পুরনারী, পুরস্ত্রী, কুলনারী। [সং. পুর2 + অঙ্গনা]।

পুরাঘটিত

পুরাঘটিত [ purā-ghaṭita ] বিণ. 1 পূর্বে ঘটেছে এমন; 2 (ব্যাক.) অতীতকালের বা সদ্যঘটিত বর্তমানের রূপ। [সং. পুরা1 + ঘটিত]।

পুরাগত

পুরাগত [ purāgata ] বিণ. প্রাচীন। [সং. পুরা1 + আগত]।

পুরাকাহিনি

পুরাকাহিনি [ purākāhini ] বি. প্রাচীনকালের গল্প বা ইতিহাস। [সং. পুরা1 + বাং. কাহিনি]।

পুরাকাল

পুরাকাল [ purā-kāla ] বি. প্রাচীন কাল। [সং. পুরা2 + কাল]।

পুরা

পুরা1 [ purā1 ] অব্য. পূর্বে, পূর্বকালে। [সং. পূর্ব]। পুরা2, পোরা [ purā2, pōrā ] ক্রি. বি. 1 পূর্ণ করা, ভরতি করা; 2 ভরা, ঢুকানো (ঝুলিতে কাপড় পুরে রাখা); 3 ভিতরে আবদ্ধ করা (জেলে পোরা, সিন্ধুকে পুরে রাখা)। [< সং. পূর্ণ]। পুরা3 [ purā3 ] (সাধু.) বিণ. 1 পরিপূর্ণ (পুরা কলসি); 2 সম্পূর্ণ, অখণ্ড (পুরা বাড়িটাই চাই)। ☐ বিণ. পূর্ণভাবে, পুরোপুরি। [সং. পূর্ণ]।

পুরহর

পুরহর [ purahara ] বি. ত্রিপুরারি, শিব। [সং. পুর (=ত্রিপুরাসুর) + √ হৃ + অ]।

পুরস্কার

পুরস্কার [ puraskāra ] বি. 1 পারিতোষিক, কৃতিত্বের জন্য প্রদত্ত পারিতোষিক, ইনাম, বকশিশ; 2 অভ্যর্থনা, পূজা (‘বসাইলা আসনে তারে করি পুরস্কার’: চৈ. ভা); 3 (ব্যঙ্গে বা খেদে) প্রতিদান (তোমাদের জন্য সারাজীবন যা করেছি-এই কি তার পুরস্কার?); 4 সমাদর; সম্মান (‘বণিক সমাজে তারে করে পুরস্কার’: ক.ক.)। [সং. পুরস্ + √ কৃ + অ]।

পুরসভা

পুরসভা [ pura-sabhā ] বি. নগরের উন্নয়নে নিযুক্ত স্বায়ত্তশাসিত সংস্হাবিশেষ, পৌরসভা, মিউনিসিপ্যালিটি। [সং. পুর2 + সভা]।

পুরন্ধ্রী

পুরন্ধ্রি, পুরন্ধ্রী [ purandhri, purandhrī ] বি. 1 গৃহিণী; 2 প্রবীণা কুলনারী; 3 পতিপুত্রবতী স্ত্রী। [সং. পুর + √ ধৃ + অ + ঈ]।