পুরুষপুঙ্গব

পুরুষপুঙ্গব, ̃ পুরুষশার্দূল, ̃ পুরুষসিংহ বি. নরশ্রেষ্ঠ।

পুরুষ

পুরুষ [ puruṣa ] বি. 1 নব, মানুষ (মহাপুরুষ); 2 পুংজাতীয় প্রাণী (পুরুষ স্ত্রী মিলিয়ে সংখ্যায় পাঁচ লক্ষ); 3 ঈশ্বর, পরব্রহ্ম; 4 বংশের এক স্তর (সাতপুরুষের ভিটে); 5 বংশানুক্রম, প্রজন্ম (উত্তর পুরুষ, পূর্ব পুরুষ); 6 (ব্যাক.) যার দ্বারা আমি, তুমি সে এইভাবে ব্যক্তির ভেদ বোধগম্য হয়, person (উত্তমপুরুষ); 7 আত্মা, জীবাত্মা (প্রাণপুরুষ)। [সং. √ পৃ + উষ]। পুরুষকার বি. পৌরুষ; দৈবনিরপেক্ষ প্রযত্ন বা উদ্যম। পুরুষত্ব বি. ̃ পৌরুষ; তেজ; উদ্যম; পুরুষের রতিশক্তি (পুরুষত্বহীনতা)। ̃ পুরুষপরম্পরা বি. বংশানুক্রম। পুরুষপ্রকৃতি বি. 1 সাংখ্যদর্শনের চৈতন্যময় পুরুষ ও ত্রিগুণাত্মিকা প্রকৃতি; 2 ঈশ্বর ও মায়া; 3 পুরুষ ও স্ত্রী, যুগল, মিথুন; 4 পুরুষের স্বভাব। পুরুষপুঙ্গব, ̃ পুরুষশার্দূল, ̃ পুরুষসিংহ বি. নরশ্রেষ্ঠ। পুরুষমানুষ বি. পুরুষ, নর। পুরুষাঙ্গ বি. পুরুষ প্রাণীর জননেন্দ্রিয়। পুরুষাদ্য বি. 1 পরব্রহ্ম; 2 বিষ্ণু; 3 জিনবিশেষ। পুরুষানুক্রমিক বিণ. বংশপরম্পরায়।...

পুরুষোচিত

পুরুষোচিত বিণ. পুরুষের অর্থাত্ মরদের উপযুক্ত।

পুরুষালি

পুরুষালি বি. পুরুষের ভাব, পুরুষ-পুরুষ ভাব (স্ত্রীলোকের পুরুষালি অত্যন্ত দৃষ্টিকটু)। ☐ বিণ. পুরুষোচিত (পুরুষালি মেয়ে, পুরুষালি চেহারা)।

পুরুষার্থ

পুরুষার্থ বি. পুরুষের প্রয়োজনীয় চতুর্বর্গ-ধর্ম অর্থ কাম মোক্ষ; সুখ; মুক্তি।