প পুরুষপ্রকৃতি পুরুষপ্রকৃতি বি. 1 সাংখ্যদর্শনের চৈতন্যময় পুরুষ ও ত্রিগুণাত্মিকা প্রকৃতি; 2 ঈশ্বর ও মায়া; 3 পুরুষ ও স্ত্রী, যুগল, মিথুন; 4 পুরুষের স্বভাব।
প পুরী পুরী [ purī ] বি. 1 ভবন, গৃহ, আলয় (রাজপুরী); 2 নগরী; 3 ওড়িশার সমুদ্রতীরস্হ জগন্নাথক্ষেত্র (পুরীধাম); 4 সন্ন্যাসীদের উপাধিবিশেষ (ঈশ্বরপুরী)। [সং. পুর2 + ঈ]।
প পুরিয়া পুরিয়া [ puriẏā ] বি. 1 কাগজের মোড়ক; 2 কাগজে মোড়া ওষুধ বা অনুরূপ বস্তু; 3 রাগিণীবিশেষ; 4 (অশোভন) পরীক্ষায় নকল করার কাগজ বা কাগজের টুকরো। [হি. পুড়িয়া < সং. পুট, পুটক]।
প পুরোনো পুরানো1, (কথ্য) পুরোনো [ purānō1, (kathya) purōnō ] বিণ. 1 প্রাচীন, অনেক দিনের, পুরাতন (‘পুরানো সেই দিনের কথা’: রবীন্দ্র); 2 বৃদ্ধ (পুরানো লোক); 3 অভিজ্ঞ (পুরোনো কর্মচারী); 4 দাগি (পুরোনো পাপী)। [সং. পুরাতন]।
প পুরানো পুরানো1, (কথ্য) পুরোনো [ purānō1, (kathya) purōnō ] বিণ. 1 প্রাচীন, অনেক দিনের, পুরাতন (‘পুরানো সেই দিনের কথা’: রবীন্দ্র); 2 বৃদ্ধ (পুরানো লোক); 3 অভিজ্ঞ (পুরোনো কর্মচারী); 4 দাগি (পুরোনো পাপী)। [সং. পুরাতন]। পুরানো2 [ purānō2 ] ক্রি. বি. পূর্ণ করা, মিটানো (সাধ পুরানো, অভাব পুরানো)। [পুরা2 দ্র]।