পুরোপুরি

পুরোপুরি [ purō-puri ] বিণ. সম্পূর্ণ (পুরোপুরি সাহেব)। ☐ বিণ-বিণ. ক্রি-বিণ. একেবারে (পাওনা পুরোপুরি মিটিয়ে দেওয়া হয়েছে)। [পুরা3 দ্র]।

পুরোধা

পুরোধা, (অপ্র.) পুরোধাঃ [ purōdhā, (apra.) purōdhāḥ ] (-ধস্) বি. 1 পুরোহিত; 2 প্রধান ব্যক্তি। [সং. পুরস্ + √ ধা + অস্]।

পুরোগত

পুরোগত বিণ. আগে বা সামনে গিয়েছে এমন।

পুরোগামী

পুরোগ, পুরোগামী [ purōga, purōgāmī ] (-মিন্) বিণ. 1 আগে, সামনে বা পূর্বে যায় এমন; অগ্রগামী; 2 নায়ক, প্রধান। [সং. পুরস্ + √ গম্ + অ, ইন্]। বি. পুরোগামিতা। পুরোগত বিণ. আগে বা সামনে গিয়েছে এমন।

পুরোগ

পুরোগ, পুরোগামী [ purōga, purōgāmī ] (-মিন্) বিণ. 1 আগে, সামনে বা পূর্বে যায় এমন; অগ্রগামী; 2 নায়ক, প্রধান। [সং. পুরস্ + √ গম্ + অ, ইন্]। বি. পুরোগামিতা। পুরোগত বিণ. আগে বা সামনে গিয়েছে এমন।

পুরো

পুরো [ purō ] বিণ. ক্রি-বিণ. পুরা3 -এর কথ্য রূপ।

পুরুষ্টু

পুরুষ্টু [ puruṣṭu ] বিণ. (কথ্য) 1 পরিপুষ্ট, পুষ্ট; 2 হৃষ্টপুষ্ট, গোলগাল। [বাং. পুরু + সং. পুষ্ট]।

পুরুষসিংহ

পুরুষপুঙ্গব, ̃ পুরুষশার্দূল, ̃ পুরুষসিংহ বি. নরশ্রেষ্ঠ।