নিবন্ধক

নিবন্ধক [ nibandhaka ] বি. যে রেজিস্ট্রি করে, registrar (স. প.)। [সং. নি + √ বন্ধ্ + অক]।

নিবন্ধিত

নিবন্ধিত বিণ. 1 রচিত; লিখিত; 2 বদ্ধ, গ্রথিত; 3 তালিকাভুক্ত।

নিবন্ধ

নিবন্ধ [ nibandha ] বি. 1 প্রবন্ধ (নিবন্ধ রচনা); 2 গ্রন্হ, পুস্তক; 3 কৌশল, ফিকির, উপায়; 4 (অপ্র.) ব্যবস্হা; 5 নিয়ম; 6 নির্ধারণ; 7 (অপ্র.) বন্ধন; 8 তালিকা (নিবন্ধভুক্ত); 9 গীত, গান; 10 মূল (রোগের নিবন্ধ)। [সং. নি + √ বন্ধ্ + অ]। নিবন্ধিত বিণ. 1 রচিত; লিখিত; 2 বদ্ধ, গ্রথিত; 3 তালিকাভুক্ত।

নিবদ্ধ

নিবদ্ধ [ nibaddha ] বিণ. 1 বদ্ধ, আবদ্ধ (মূর্তিতে নিবদ্ধ দেবতা); 2 আটকানো, সংলগ্ন; 3 পরিহিত; 4 নিবেশিত (কাহিনীর মধ্যে ইতিহাস নিবদ্ধ); 5 নিবিষ্ট, স্হাপিত, স্হির করে রাখা হয়েছে এমন (নিবদ্ধ দৃষ্টি); 6 গ্রথিত, বিন্যস্ত (ধারানিবদ্ধ)। [সং. নি + √ বন্ধ্ + ত]। নিবদ্ধীকরণ বি. রেজিস্ট্রিভুক্তকরণ, registration (স.প.)।

নিব

নিব [ niba ] বি. কলমের ডগায় লাগানো যে ধাতুর তৈরি মুখ দিয়ে লেখা হয়, কলমের মোচ, কচ। [ইং. nib]।

নিপুণ

নিপুণ [ nipuṇa ] বিণ. দক্ষ, পটু, কুশল (রণনিপুণ, নিপুণ কারিগর)। [সং. নি + √ পুণ্ (=শুভকর্ম) + অ]। স্ত্রী. নিপুণা। বি. নিপুণ তা, নৈপুণ্য।

নিপীত

নিপীত [ nipīta ] বিণ. নিঃশেষে পান করা হয়েছে এমন। [সং. নি + √ পা + ত]।