নেবা

নিবা, নেবা, নিভা, নেভা [ nibā, nēbā, nibhā, nēbhā ] ক্রি. 1 নির্বাপিত হওয়া (প্রদীপ নিবল, আগুন নিভেছে, ‘ঘেরিল যামিনী, নিভিল আলো’: রবীন্দ্র); 2 (আল.) অবসানপ্রাপ্ত হওয়া, ফুরিয়ে যাওয়া (উত্সাহ নিবে গেছে)। ☐ বি. বিণ. উক্ত উভয় অর্থে। [পা. √ নিব্বা < সং. নির্-বা]। নিবানো, নেবানো, নিভানো, নেভানো ক্রি. নির্বাপিত করা, নিবিয়ে দেওয়া। ☐ বি. উক্ত অর্থে (নেভানো হয়ে গেছে?)। ☐ বিণ. উক্ত অর্থে (নেভানো আগুন)। নিবনিব, নিবুনিবু বিণ. প্রায় নিভে এসেছে এমন, নির্বাপিতপ্রায়। ☐ বি. নিববার উপক্রম (প্রদীপ নিবুনিবু করছে)। নিবন্ত বিণ. প্রায় নিভে যাচ্ছে এমন (নিবন্ত প্রদীপের স্বল্প আলোকে)।

নিবা

নিবহ

নিবহ [ nibaha ] বি. সমূহ, সকল (‘ম্লেচ্ছনিবহ’)। [সং. নি + √ বহ্ + অ]।

নিবসন

নিবসন [ nibasana ] বি. 1 বাসস্হান, গৃহ; 2 পরিধেয় বস্ত্র। [সং. নি + √ বস্ + অন]।

নিবসতি

নিবসতি [ nibasati ] বি. 1 বাসকরণ, বাস করা; 2 বাসস্থান, গৃহ। [সং. নি + √ বস্ + অতি]।

নিবসই

নিবসই [ nibasi ] ক্রি. (প্রা. বাং.) বাস করে। [সং. নিবসতি]।

নিবর্তন

নিবর্তন বি. 1 নিবৃত্তি, বিরতি, ক্ষান্তি; 2 নিবারণ; 3 প্রত্যাগমন। নিবর্তিত বিণ. নিবৃত্ত হয়েছে বা নিবৃত্ত করা হয়েছে এমন; নিবারিত; প্রত্যাবর্তন করেছে এমন।

নিবর্তক

নিবর্তক বিণ. নিবারক, নিবৃত্তিকারক (অপরাধ নিবর্তক আইন)।

নিবর্ত

নিবর্ত [ nibarta ] বিণ. 1 নিবৃত্ত, ক্ষান্ত; 2 বিলম্বিত। [সং. নি + √ বৃত্ + অ]। নিবর্তক বিণ. নিবারক, নিবৃত্তিকারক (অপরাধ নিবর্তক আইন)। নিবর্তন বি. 1 নিবৃত্তি, বিরতি, ক্ষান্তি; 2 নিবারণ; 3 প্রত্যাগমন। নিবর্তিত বিণ. নিবৃত্ত হয়েছে বা নিবৃত্ত করা হয়েছে এমন; নিবারিত; প্রত্যাবর্তন করেছে এমন।

নিবন্ধন

নিবন্ধন [ nibandhana ] বি. 1 (সমাসের উত্তরপদরূপে) কারণ, হেতু, নিমিত্ত (রোগনিবন্ধন, দুঃখনিবন্ধন); 2 বন্ধন, স্হিরীকরণ; 3 রেজিস্ট্রিভুক্তকরণ, তালিকাভুক্তকরণ, registration (স. প.)। [সং. নি + √ বন্ধ্ + অন]।