নিমক

নিমক [ nimaka ] বি. লবণ, নুন। [হি. নিমক < ফা. নমক]। নিমক খাওয়া ক্রি. বি. পরের অন্নে পালিত হওয়া; পরের কাছে উপকৃত বা কৃতজ্ঞ থাকা। নিমকদানি বি. নুন রাখার পাত্র। নিমকমহল বি. লবণ উত্পাদক জমি। নিমকহারাম বিণ. কৃতঘ্ন, যে নুন খেয়েও অর্থাত্ উপকার পেয়েও তা স্বীকার করে না। বি. নিমকহারামি। নিমকহালাল বিণ. কৃতজ্ঞ। বি. নিমকহালালি।

নিমতেতো

নিমতিতা, নিমতেতো বিণ. অত্যন্ত তেতো।

নিমতিতা

নিমতিতা, নিমতেতো বিণ. অত্যন্ত তেতো।

নিমঘি

নিমঘি বি. নিম ও ঘি সহযোগে ভেজে প্রস্তুত ওষুধবিশেষ।

নিম

নিম1 [ nima1 ] বিণ. (উপসর্গরূপে ব্যবহৃত) অর্ধেক বা প্রায় (নিমরাজি, নিমখুন)। [ফা. নীম্]। নিম2 [ nima2 ] বি. তিক্তফলবিশেষ বা তার গাছ। [সং. নিম্ব]। নিমঘি বি. নিম ও ঘি সহযোগে ভেজে প্রস্তুত ওষুধবিশেষ। নিমতিতা, নিমতেতো বিণ. অত্যন্ত তেতো।

নিভৃত

নিভৃত [ nibhṛta ] বিণ. 1 অপ্রকাশিত, গুপ্ত, অন্তরালে রয়েছে এমন; 2 একান্ত (নিভৃত আলাপ); 3 নির্জন, বিজন, জনহীন (‘জনসংযোগ বর্জন করে এই নিভৃত স্হানে বাস করছি’: রাজ. বসু)। ☐ বি. গোপন বা নির্জন স্হান (নিভৃতে একটা কথা বলতে চাই)। [সং. নি + √ ভৃ + ত়]।

নিভাঁজ

নিভাঁজ [ nibhān̐ja ] বিণ. 1 ভাঁজহীন (নিভাঁজ শাড়ি); 2 ভেজালহীন, বিশুদ্ধ; 3 অমিশ্র (নিভাঁজ কুত্সা)। [বাং. নি + ভাঁজ]।

নিভন্ত

নিবন্ত, নিভন্ত বিণ. প্রায় নিভে যাচ্ছে এমন (নিবন্ত প্রদীপের স্বল্প আলোকে)।

নিভ

-নিভ [ -nibha ] বিণ. (সমাসের উত্তরপদে ব্যবহৃত) সদৃশ, তুল্য (দুগ্ধফেননিভ, পদ্মনিভ, চন্দ্রনিভ)। [সং. নি + √ ভা + অ]।

নিবেশিত

নিবেশিত বিণ. স্হাপিত, বিন্যস্ত; প্রবেশিত; সংক্রামিত।