নিমগ্ন

নিমগ্ন [ nimagna ] বিণ. 1 সম্পূর্ণ নিমজ্জিত বা ডুবে গেছে এমন; 2 আচ্ছন্ন, নিবিষ্ট (দুঃখে নিমগ্ন, চিন্তায় নিমগ্ন, আনন্দে নিমগ্ন, গবেষণায় নিমগ্ন)। [সং. নি + √ মস্জ্ + ত]। বি. নিমগ্নতা, স্ত্রী. নিমগ্না।

নিমখুন

নিমখুন [ nima-khuna ] বিণ. প্রায় খুন হয়েছে এমন। [বাং. নিম1 + ফা. খুন]।

নিমকি

নিমকি [ nimaki ] বি. ময়দায় প্রস্তুত নোনতা খাবারবিশেষ। ☐ বিণ. নোনতা। [বাং. নিমক + ই]।

নিমক খাওয়া

নিমক খাওয়া ক্রি. বি. পরের অন্নে পালিত হওয়া; পরের কাছে উপকৃত বা কৃতজ্ঞ থাকা।

নিমকহারাম

নিমকহারাম বিণ. কৃতঘ্ন, যে নুন খেয়েও অর্থাত্ উপকার পেয়েও তা স্বীকার করে না। বি. নিমকহারামি।