ন নিরয় নিরয় [ niraẏa ] বি. নরক। [সং. নির্ + অয় (সৌভাগ্য)]। নিরয়গমন বি. মৃত্যুর পরে নরকে গমন বা নরকবাস। নিরয়গামী (-মিন্) বিণ. নরকগামী; মৃত্যুর পরে নরকে গমনকারী।
ন নিরম্বু নিরম্বু [ nirambu ] বিণ. জলহীন; যাতে জলটুকুও পান করা নিষিদ্ধ (নিরম্বু উপবাস)। [সং. নির্ + অম্বু]।
ন নিরভিমান নিরভিমান [ nirabhi-māna ] বিণ. 1 অভিমানশূন্য; 2 নিরহংকার। [সং. নির্ + অভিমান]। স্ত্রী. নিরভিমানা। নিরভিমানী (বাং. প্রয়োগ) বিণ. অভিমানহীন; গর্বশূন্য। স্ত্রী. (বাং. প্রয়োগ) নিরভিমানিনী।