নিরস্ত্রীকরণ

নিরস্ত্রীকরণ বি. 1 অস্ত্রহীন করা; 2 যুদ্ধসম্ভার বর্জন বা হ্রাস করা।

নিরস্ত্র

নিরস্ত্র [ nirastra ] বিণ. অস্ত্রহীন। [সং. নির্ + অস্ত্র]। নিরস্ত্রীকরণ বি. 1 অস্ত্রহীন করা; 2 যুদ্ধসম্ভার বর্জন বা হ্রাস করা।

নিরস্ত

নিরস্ত [ nirasta ] বিণ. 1 ক্ষান্ত (তর্কে নিরস্ত হওয়া, চেষ্টায় নিরস্ত হওয়া); 2 বিরত, নিবৃত্ত (সকলে মিলে তাকে নিরস্ত করলাম); 3 দূরীভূত। [সং. নির্ + √ অস্ + ত]।

নিরসন

নিরসন [ nirasana ] বি. নিরাকরণ, দূরীকরণ, মোচন, খণ্ডন (সন্দেহ নিরসন, ভ্রান্তি নিরসন)। [সং. নির্ + √ অস্ + অন]।

নিরশ্রু

নিরশ্রু [ niraśru ] বিণ. অশ্রুহীন, চোখের জল পড়ে না বা নেই এমন (‘নিরশ্রু ক্রন্দনে প্রাণের পরম শিরা ছিঁড়ে যায়’: সু. দ.)। [সং. নির্ + অশ্রু]।

নিরলস

নিরলস [ niralasa ] (বাং.) বিণ. আলস্যহীন (নিরলস চেষ্টা)। [সং. নির্ + আলস্য]। স্ত্রী. নিরলসা। তু. সং. নিরালস্য।

নিরলংকার

নিরলংকার [ nirala-ṅkāra ] বিণ. অলংকারহীন, নিরাভরণ (নিরলংকার গদ্য); সরল, অনাড়ম্বর। [সং. নির্ + অলংকার]।

নিরর্থক

নিরর্থক বিণ. 1 অর্থহীন, নিষ্ফল, অকারণ (নিরর্থক কলহ); 2 উদ্দেশ্যহীন (নিরর্থক ছোটাছুটি)। ☐ ক্রি-বিণ. বৃথা; অকারণ।

নিরর্থ

নিরর্থ [ nirartha ] বিণ. অর্থহীন (‘নিরর্থ হাহাকারে’: রবীন্দ্র)। [সং. নির্ + অর্থ]। নিরর্থক বিণ. 1 অর্থহীন, নিষ্ফল, অকারণ (নিরর্থক কলহ); 2 উদ্দেশ্যহীন (নিরর্থক ছোটাছুটি)। ☐ ক্রি-বিণ. বৃথা; অকারণ।