নির্মোক

নির্মোক [ nirmōka ] বি. 1 সাপের খোলস; 2 বর্ম, সাঁজোয়া; 3 খোলস, আবরণ (‘ছিন্ন ভিন্ন শান্তির নির্মোক’: বিষ্ণু)। [সং. নির্ + √ মুঢ়্ +অ]।

নির্মেঘ

নির্মেঘ [ nirmēgha ] বিণ. মেঘহীন, মেঘমুক্ত (শরতের নির্মেঘ আকাশ)। [সং. নির্ + মেঘ]।

নির্মূলীকরণ

নির্মূলীকরণ [ nirmūlī-karaṇa ] বি. নির্মূলিত করা, উত্পাটন; উত্সাদন; নির্মূলন। [সং. নির্ + √ মূল্ + চিব + √ কৃ + অন]।

নির্মূলন

নির্মূলন [ nirmūlana ] বি. উত্পাটন; ধ্বংস, উত্সাদন। [সং. নির্ + √ মূল্ + অন]।

নির্মূলিত

নির্মূলিত বিণ. উৎপাটিত; বিধ্বস্ত; বিলুপ্ত; নির্মূল করা হয়েছে এমন।

নির্মূল

নির্মূল [ nirmūla ] বিণ. 1 ছিন্নমূল, মূলসহ উত্পাটিত বা বিনষ্ট, সমূলে উচ্ছেদ করা হয়েছে এমন; 2 সম্পূর্ণ বিলুপ্ত, ধ্বংস (শত্রু নির্মূল করা); 3 ভিত্তিহীন, অমূলক। [সং. নির্ + মূল]। নির্মূলিত বিণ. উৎপাটিত; বিধ্বস্ত; বিলুপ্ত; নির্মূল করা হয়েছে এমন।

নির্মুক্ত

নির্মুক্ত [ nirmukta ] বিণ. সম্পূর্ণরূপে মুক্ত (মেঘনির্মুক্ত আকাশ, মোহনির্মুক্ত মন)। [সং. নির্ + √ মুচ্ + ত]।

নির্মুকুল

নির্মুকুল [ nirmukula ] বিণ. 1 মুকুলহীন, কুঁড়ি নেই এমন; 2 পুষ্পহীন (‘এখনো ঘুমাও শতরূপা এই কুসুমের মাসে নির্মুকুল’)। [সং. নির্ + মুকুল]।

নির্মাল্য

নির্মাল্য [ nirmālya ] বি. দেবতাকে নিবেদিত পুষ্পাদি; দেবতার আশীর্বাদি ফুল বা প্রসাদ। [সং. নির্ + মাল্য]।

নির্মায়িক

নির্মায়িক [ nirmāẏika ] বিণ. মায়াদয়াহীন, নির্মম (‘ভৃত্যদিগের প্রতি যেরূপ নির্মায়িক ব্যবহার করিয়া থাকেন’: রাজনারায়ণ বসু)। [সং. নির্ + মায়িক (মায়া + ইক)]।