নির্যাতিত

নির্যাতিত বিণ. উত্পীড়িত, নিগৃহীত, অত্যাচারিত। স্ত্রী. নির্যাতিতা।

নির্যাতনকারী

নির্যাতনকারী (-রিন্) বিণ. যে নির্যাতন করে। স্ত্রী. নির্যাতনকারিণী।

নির্যাতন

নির্যাতন [ niryātana ] বি. 1 পীড়ন, নিগ্রহ, অত্যাচার; 2 প্রত্যর্পণ, প্রতিদান (ঋণনির্যাতন); 3 শত্রুতার প্রতিশোধ, প্রতিহিংসা (বৈরনির্যাতন)। [সং. নির্ + √ যাতি (√ যত্ + ণিচ্) + অন]। নির্যাতনকারী (-রিন্) বিণ. যে নির্যাতন করে। স্ত্রী. নির্যাতনকারিণী। নির্যাতিত বিণ. উত্পীড়িত, নিগৃহীত, অত্যাচারিত। স্ত্রী. নির্যাতিতা।

নির্যাতক

নির্যাতক [ niryātaka ] বিণ. নির্যাতনকারী, পীড়ন করে এমন (নির্যাতক জমিদার)। [সং. নির্ + √ যত্ + ণিচ্ + অক]।

নির্যাণ

নির্যাণ [ niryāṇa ] বি. 1 পশুর পা বাঁধার দড়ি; 2 ভারবাহী পশুর পিঠের আসন; 3 নির্গমন, বেরিয়ে যাওয়া; 4 মুক্তি, মোক্ষ, নির্বাণ। [সং. নির্ + √ যা + অন]।

নির্মোহ

নির্মোহ [ nirmōha ] বিণ. মোহহীন; মোহ নেই বা মোহ দূরীভূত হয়েছে এমন (নির্মোহ মন)। [সং. নির্ + মোহ]।

নির্মোচ্য

নির্মোচ্য [ nirmōcya ] বিণ. মোচনযোগ্য, মোচন করতে হবে বা করা উচিত এমন। [সং. নির্ + √ মুচ্ + য]।

নির্মোচন

নির্মোচন [ nirmōcana ] বি. 1 নিঃশেষে মোচন, সম্পূর্ণ ত্যাগ করা; 2 পালক খোলস ইত্যাদি ছাড়া, moulting (বি. প.)। [সং. নির্ + √ মুচ্ + অন]।