নিশি
নিশি [ niśi ] বি. 1 রাত্রি, নিশা (দিবানিশি, ‘নিশিদিন ভরসা রাখিস’: রবীন্দ্র); 2 প্রেতযোনিবিশেষ; রাত্রে এদের ডাকে আকৃষ্ট হয়ে আধঘুমন্ত মানুষ ওই ডাকের অনুসরণে গিয়ে প্রাণ হারায় বলে প্রাচীন বিশ্বাস। [< সং. নিশা]। নিশিদিন, নিশিদিশি ক্রি-বিণ. 1 রাত্রিদিন; 2 সর্বক্ষণ। নিশিপালক বি. রাতের প্রহরী। নিশিপালন বি. অমাবস্যা, পূর্ণিমা ও সংক্রান্তি উপলক্ষ্যে রাত্রে উপবাস। নিশিযাপন বি. রাত কাটানো। নিশিসমাগম বি. রাত্রির আগম, সন্ধ্যা।
নিশান
নিশান1 [ niśāna1 ] বি. পতাকা, ধ্বজা (নিশান উড়িয়ে রথ চলেছে)। [ফা. নিশান্]। নিশান2, নিশানা [ niśāna2, niśānā ] বি. 1 নিদর্শন, চিহ্ন; 2 পরিচয়, অভিজ্ঞান; 3 লক্ষণ; 4 লক্ষ্য. টিপ (হাতের নিশানা পরীক্ষা করা);5 ঠিকানা (পথের নিশানা)। [ফা. নিশান্]। নিশানদার বিণ. বি. শনাক্তকারী। নিশানদিহি বি. শনাক্তকরণ।