নিশ্চয়

নিশ্চয় [ niścaẏa ] বি. সন্দেহাতীত জ্ঞান, স্হির ধারণা, নির্ধারণ, সিদ্ধান্ত (কৃতনিশ্চয়, নিশ্চয় করেছি, দৃঢ়নিশ্চয়)। ☐ বিণ. (বাং.) 1 নিঃসংশয় (এ বিষয়ে আমি নিশ্চয় হতে পারিনি); 2 স্হির (নিশ্চয় শাস্ত্রবাক্য)। ☐ ক্রি-বিণ. (বাং.) নিঃসন্দেহে, অবশ্য (আমি নিশ্চয় জানি)। [সং. নির্ + √ চি + অ]। নিশ্চয়তা বি. নিশ্চিতি; স্হিরতা; নিঃসংশয়তা। নিশ্চায়ক বিণ. নিশ্চয়কারী; নির্ণেতা, নির্ধারক। নিশ্চিত বিণ. নিঃসংশয়, নিঃসন্দেহ (নিশ্চিত হয়ে বলা)। ☐ ক্রি-বিণ. অবশ্য, নিশ্চয় (সে নিশ্চিত আসবে)। নিশ্চিতি বি. নিশ্চয়তা; নিঃসংশয়তা; স্হিরতা (তার আসার কোনো নিশ্চিতি নেই)।

নিষুতি

নিশুতি, নিষুতি [ niśuti, niṣuti ] বি. 1 গভীর রাত (সেই নিশুতিতে); 2 গভীর রাতের নিদ্রা। ☐ বিণ. 1 গভীর; 2 নিস্তব্ধ (নিশুতি রাত)। [< সং. নিষুপ্তি]।

নিশুতি

নিশুতি, নিষুতি [ niśuti, niṣuti ] বি. 1 গভীর রাত (সেই নিশুতিতে); 2 গভীর রাতের নিদ্রা। ☐ বিণ. 1 গভীর; 2 নিস্তব্ধ (নিশুতি রাত)। [< সং. নিষুপ্তি]।

নিশীথিনী

নিশীথিনী [ niśīthinī ] বি. গভীর রাত্রি। নিশীথিনীনাথ বি. চাঁদ। [সং. নিশীথ + ইন্ + ঈ]।

নিশীথ

নিশীথ [ niśītha ] বি. 1 অর্ধরাত্রি; 2 গভীর রাত্রি (‘নিশীথ শয়নে’: রবীন্দ্র); 3 রাত্রি (‘নিশীথে কী কয়ে গেল’: রবীন্দ্র)। ☐ বিণ. গভীর (‘নিশীথ রাতের প্রাণ’: রবীন্দ্র)। [সং. নি + √ শী + থ]।

নিশিত

নিশিত [ niśita ] বিণ. শাণিত, অত্যন্ত ধারালো। [সং. নি + √ শো + ত]।

নিশিগন্ধা

নিশিগন্ধা [ niśi-gandhā ] বি. রজনীগন্ধা ফুল বা গাছ। [মরা. নিশিগংধ]।