ন নিষ্করুণ নিষ্করুণ [ niṣkaruṇa ] বিণ. করুণাহীন, নির্দয়, নিষ্ঠুর (নিষ্করুণ বাক্য, নিষ্করুণ আচরণ)। [সং. নির্ + করুণা]।
ন নিষ্কম্প নিষ্কম্প, নিষ্কম্প্র [ niṣkampa, niṣkampra ] বিণ. ১. কম্পনহীন, স্হির, নিশ্চল (নিষ্কম্প প্রদীপালোক); 2 অটল, দৃঢ়, অচঞ্চল (নিষ্কম্প হৃদয়ে)। [সং. নির্ + কম্প, কম্প্র]।
ন নিষ্কণ্টক নিষ্কণ্টক [ niṣkaṇṭaka ] বিণ. 1 কাঁটাশূন্য; 2 নির্বিঘ্ন, নিরাপদ, বাধাবিঘ্নহীন; 3 শত্রুহীন (রাজ্যকে নিষ্কণ্টক করা)। [সং. নির্ + কণ্টক]।
ন নিষ্ক নিষ্ক [ niṣka ] বি. 1 স্বর্ণ, সোনা; 2 স্বর্ণমুদ্রা; 3 সোনার পরিমাণবিশেষ, ষোলো মাষা। [সং. √ নিষ্ক্ + অ]।
ন নিষেবণ নিষেবণ [ niṣēbaṇa ] বি. 1 সেবা, পরিচর্যা; 2 ভোগ, উপভোগ (বায়ু-নিষেবণ)। [সং. নি + √ সেব্ + অন]। নিষেবিত বিণ. নিষেবণ করা অর্থাত্ সেবা করা কিংবা ভোগ করা হয়েছে এমন।
ন নিষেধ নিষেধ [ niṣēdha ] বি. 1 বারণ, মানা (যেতে নিষেধ করা); 2 নিবারণ; 3 আপত্তি (কোনো নিষেধ আছে কি?)। ☐ বিণ. বারণ বা মানা আছে এমন, নিষিদ্ধ (ভিতরে প্রবেশ নিষেধ)। [সং. নি + √ সিধ্ + অ]। নিষেধক বিণ. নিষেধকারী; নিবারক।