নিষ্কারণ

নিষ্কারণ [ niṣkāraṇa ] বিণ. অকারণ (নিষ্কারণ ক্রোধ)। [সং. নির্ + কারণ]। নিষ্কারণে ক্রি-বিণ. অকারণে (‘কী যে ভাবিস তুই অন্যমনে নিষ্কারণে-বেলা বহে যায়’: রবীন্দ্র)।

নিষ্কাম

নিষ্কাম [ niṣkāma ] বিণ. 1 কামশূন্য; 2 কামনা বা ভোগের আকাঙ্ক্ষা নেই এমন (নিষ্কাম কর্ম)। [সং. নির্ + কাম]।

নিষ্কলুষ

নিষ্কলুষ [ niṣkaluṣa ] বিণ. 1 নিষ্পাপ, নির্দোষ; 2 পবিত্র (নিষ্কলুষ চরিত্র)। [সং. নির্ + কলুষ]।

নিষ্কলঙ্ক

নিষ্কলঙ্ক [ niṣkalaṅka ] বিণ. কলঙ্কহীন, নির্দোষ। [সং. নির্ + কলঙ্ক]।

নিষ্কলী

নিষ্কলা, নিষ্কলী বি. (স্ত্রী.) যে নারীর রজোনিবৃত্তি হয়েছে, যে নারীর ঋতুস্রাব বন্ধ হয়ে গেছে।

নিষ্কলা

নিষ্কলা, নিষ্কলী বি. (স্ত্রী.) যে নারীর রজোনিবৃত্তি হয়েছে, যে নারীর ঋতুস্রাব বন্ধ হয়ে গেছে।

নিষ্কল

নিষ্কল [ niṣkala ] বিণ. 1 কলারহিত বা অংশহীন; অখণ্ড; 2 সম্পূর্ণ অবয়বহীন (নিষ্কল ব্রহ্ম); 3 নষ্টবীর্য; 4 বার্ধক্যপ্রাপ্ত। ☐ বি. পরব্রহ্ম। [সং. নির্ + কলা]। নিষ্কলা, নিষ্কলী বি. (স্ত্রী.) যে নারীর রজোনিবৃত্তি হয়েছে, যে নারীর ঋতুস্রাব বন্ধ হয়ে গেছে।

নিষ্কর্ষ

নিষ্কর্ষ [ niṣkarṣa ] বি. 1 নিষ্কাশিত সারাংশ, যে সারাংশ বার করা হয়েছে (গ্রন্হের নিষ্কর্ষ); 2 তাত্পর্য। [সং. নির্ + √ কৃষ্ + অ]। নিষ্কর্ষণ বি. 1 দূরীকরণ, অপনয়ন; 2 নিষ্কাশন।

নিষ্কর্মা

নিষ্কর্মা [ niṣkarmā ] (-র্মন্) বিণ. 1 কর্মহীন, বেকার; 2 অলস (নিষ্কর্মার মতো দিন কাটানো)। [সং. নির্ + কর্মন্]।