নিষ্কোষণ

নিষ্কোষণ [ niṣkōṣaṇa ] বি. কোষ বা খাপ থেকে বহিষ্করণ, খাপ থেকে বার করা বা উন্মুক্ত করা (তরবারি নিষ্কোষণ)। [সং. নির্ + √ কুষ্ +অন]। নিষ্কোষিত বিণ. কোষমুক্ত (নিষ্কোষিত আসি)।

নিষ্কৃত

নিষ্কৃত বিণ. মুক্ত; মার্জনাপ্রাপ্ত।

নিষ্কৃতি

নিষ্কৃতি [ niṣkṛti ] বি. নিস্তার, অব্যাহিত, রক্ষা পাবার উপায় (তার হাত থেকে নিষ্কৃতি নেই); 2 মার্জনা; 3 ঋণমুক্তি। [সং. নির্ + √ কৃ + তি]। নিষ্কৃত বিণ. মুক্ত; মার্জনাপ্রাপ্ত।

নিষ্কুল

নিষ্কুল [ niṣkula ] বিণ. বংশহীন অর্থাত্ বংশধরহীন। [সং. নির্ + কুল]।

নিষ্কাশিত

নিষ্কাশিত বিণ. বার করা হয়েছে এমন; বহিষ্কৃত; নিঃসারিত; দূরীকৃত; নির্বাসিত।

নিষ্কাশন

নিষ্কাশন বি. 1 জল, রস ইত্যাদি তরল পদার্থ বার করা, বহিষ্করণ; নিঃসরণ (জলনিষ্কাশন); 2 দূরীকরণ; 3 নির্বাসন।

নিষ্কাস

নিষ্কাশ, (বিরল) নিষ্কাস [ niṣkāśa, (birala) niṣkāsa ] বি. বার হওয়া, নিঃসরণ, নির্গমন, বহির্গমন। [সং. নির্ + √ কশ্ (কস্) + অ]। নিষ্কাশন বি. 1 জল, রস ইত্যাদি তরল পদার্থ বার করা, বহিষ্করণ; নিঃসরণ (জলনিষ্কাশন); 2 দূরীকরণ; 3 নির্বাসন। নিষ্কাশিত বিণ. বার করা হয়েছে এমন; বহিষ্কৃত; নিঃসারিত; দূরীকৃত; নির্বাসিত।

নিষ্কাশ

নিষ্কারণে

নিষ্কারণে ক্রি-বিণ. অকারণে (‘কী যে ভাবিস তুই অন্যমনে নিষ্কারণে-বেলা বহে যায়’: রবীন্দ্র)।