ন নিসৃষ্ট নিসৃষ্ট [ nisṛṣṭa ] বিণ. 1 অর্পিত, ন্যস্ত; 2 নিক্ষিপ্ত (নিসৃষ্ট শর প্রত্যাহার করা অসম্ভব); 3 (বিশেষ কোনো অধিকার বা কার্যভারসহ) প্রেরিত, accredited (স. প.)। [সং. নি + √ সৃজ্ + ত]।
ন নিসূদন নিসূদন [ nisūdana ] বি. বিনাশকরণ, হনন। ☐ বিণ. বিনাশকারী (দৈত্যনিসূদন শ্রীহরি)। [সং. নি + √ সূদ্ + অন]।
ন নিসাড়া নিসাড়া [ nisāḍ়ā ] বিণ. 1 অসাড়; 2 সাড়াশব্দহীন, নিঃশব্দ (‘নিসাড়া হইয়া আয় লো সজনী’: চণ্ডী.)। [বাং. নি +সাড়া]। নিসাড়ায় ক্রি-বিণ. নিঃশব্দে; চুপিচুপি। তু. নিঃসাড়।
ন নৈসর্গিক নিসর্গজ, নৈসর্গিক বিণ. 1 প্রাকৃতিক (নৈসর্গিক রূপ); 2 স্বভাবজাত, জন্মগত (নৈসর্গিত প্রতিভা)।