নিস্তার

নিস্তার [ nistāra ] বি. উদ্ধার, অব্যাহতি, নিষ্কৃতি (তার হাত থেকে তোমার নিস্তার নেই); 2 পরিত্রাণ, ত্রাণ, মুক্তি (ঈশ্বরই নিস্তার করবেন)। [সং. নির্ + √ তৃ + অ]। নিস্তারক বিণ. নিস্তারকারী।

নিস্তল

নিস্তল [ nistala ] বিণ. 1 তলহীন, তলা নেই অর্থাত্ কোনো অংশ সমতল নয় এমন; 2 বর্তুলাকার, নিটোল। [সং. নির্ + তল]। বি. নিস্তলতা।

নিস্তরণ

নিস্তরণ [ nistaraṇa ] বি. 1 পার হওয়া, উত্তরণ; 2 নিস্তার, নিষ্কৃতি, মুক্তি, উদ্ধার (এ ঘোর বিপদে নিস্তরণের আশা নেই); 3 নির্গমন, বহির্গমন। [সং. নির্ + √ তৃ + অন]।

নিস্তরঙ্গ

নিস্তরঙ্গ [ nistaraṅga ] বিণ. 1 তরঙ্গহীন, ঢেউ নেই এমন (নিস্তরঙ্গ নদী); 2 স্হির, অচঞ্চল; 3 (আল.) বৈচিত্র্যহীন (নিস্তরঙ্গ জীবন)। [সং. নির্ + তরঙ্গ]।

নিস্তব্ধ

নিস্তব্ধ [ nistabdha ] বিণ. 1 সম্পূর্ণ নীরব, নিঃশব্দ; 2 সম্পূর্ণ নিস্পন্দ, সামান্য স্পন্দন বা নড়াচড়াও নেই এমন। [সং. নি + √ স্তন্ভ্ + ত]। বি. নিস্তব্ধতা।

নিস্তন্দ্র

নিস্তন্দ্র [ nistandra ] বিণ. তন্দ্রাহীন, নিদ্রাহীন, বিনিদ্র (নিস্তন্দ্র রাত্রি)। [সং. নির্ + তন্দ্রা]।

নিস্তনী

নিস্তনী [ nistanī ] বিণ. স্তনহীনা; অপুষ্ট স্তনযুক্তা। [সং. নি + স্তন + ঈ]।