নলা

নলা [ nalā ] বি. নলের মতো সরু হাড় বা অঙ্গ (পায়ের নলা)। ☐ বিণ. নলবিশিষ্ট বা চোঙযুক্ত (দোনলা বন্দুক)। [সং. নল + বাং. আ]।

নরোত্তম

নরোত্তম [ narōttama ] বি. ১. শ্রেষ্ঠ মানব; ২. নারায়ণ, শ্রীকৃষ্ণ। [সং. নর২ + উত্তম]।

ন যযৌ ন তস্হৌ

ন যযৌ ন তস্হৌ [ na yayau na tashau ] বি. কর্তব্য স্হির করতে না পারার দরুন স্হির হয়ে থাকা (ব্যাপার দেখে আমার তো তখন ন যযৌ ন তস্হৌ অবস্হা)। [সং.]।

নম্র

নম্র [ namra ] বিণ. ১. বিনয়ী, বিনীত (কথাবার্তায় নম্র); ২. শান্ত, শিষ্ট; ৩. কোমল, নমনীয়; ৪. বিনয়ে নত, বিনয়ে অবনত (নম্রমুখে কথা বলা)। [সং. √ নম্ + র]। বি. নম্রতা।

নম্বর

নম্বর [ nambara ] বি. উত্কর্ষ বা ক্রম নির্দেশ করার চিহ্নস্বরূপ সংখ্যা (পয়লা নম্বর, পরীক্ষায় পাশের নম্বর, বাড়ির নম্বর)। [ইং. number]। নম্বরি বিণ. নম্বরযুক্ত, যাতে নম্বর বা চিহ্নরূপ সংখ্যা দেওয়া আছে (নম্বরি নোট, নম্বরি খাতা)।

নম্বরি

নম্বরি বিণ. নম্বরযুক্ত, যাতে নম্বর বা চিহ্নরূপ সংখ্যা দেওয়া আছে (নম্বরি নোট, নম্বরি খাতা)।

নমনশীল

নমনশীল বিণ. নতিযুক্ত; নত হয় এমন।

নমন

নমন [ namana ] বি. ১. নত হওয়া; নতি; ২. প্রণাম; ৩. নামানো; ৪. নোয়ানো; ৫. বাঁকানো। [সং. √ নম্ + অন, √ নম্ + ণিচ্ + অন]। নমনশীল বিণ. নতিযুক্ত; নত হয় এমন।

নভৌকা

নভৌকা [ nabhaukā ] (-কস্) বি. ১. দেবতা; ২. পাখি। [সং. নভঃ + ওকস্ (=বাসকারী)]।