নাখুদা

নাখোদা, নাখুদা [ nākhōdā, nākhudā ] বি. ১. জাহাজের ক্যাণ্টেন বা অধ্যক্ষ; ২. জাহাজি মালপত্রের সরবরাহকারী বা যে ব্যক্তি জাহাজযোগে মালপত্র আমদানি-রপ্তানি করে; ৩. মুসলমান সম্প্রদায়বিশেষ (নাখোদা মসজিদ)। [ফা. নাখুদা]।

নাখোদা

নাকচ

নাকচ [ nākaca ] বিণ. রহিত, রদ, বাতিল (দাবি নাকচ হয়ে গেল, আদেশ বা হুকুম নাকচ হওয়া)। [আ. না কিস্]।

নঁহু

নহু, নঁহু [ nahu, namhu ] অব্য. (প্রা. বাং. ব্রজ.) কখনোই নয়। [বাং. নহা]।

নহলি

নহলি, (বর্জি.) নহলী [ nahali, (barji.) nahalī ] (প্রা. বাং.) নূতন, নবীন (‘নহলী যৌবন’: শ্রীকৃ)। [প্রাকৃ. নয়ল < সং. নব]।

নলচে

নলিচা, নলচে [ nalicā, nalacē ] বি. হুঁকোর যে দণ্ডের উপর কলকে বসানো থাকে। [ফা. নাইচা-তু. হি. নৈচা]।

নলিচা

নলিচা, নলচে [ nalicā, nalacē ] বি. হুঁকোর যে দণ্ডের উপর কলকে বসানো থাকে। [ফা. নাইচা-তু. হি. নৈচা]।

নসিব

নসিব [ nasiba ] বি. ভাগ্য, অদৃষ্ট। [আ. নসীব্]।

নলিনী

নলিনী বি. স্ত্রী. ১. পদ্ম, পদ্মিনী; ২. পদ্মের ঝাড়; ৩. যেখানে প্রচুর পদ্ম জন্মে।

নলিন

নলিন [ nalina ] বি. পদ্ম। [সং. √ নল্ (গন্ধে) + ইন]। নলিনী বি. স্ত্রী. ১. পদ্ম, পদ্মিনী; ২. পদ্মের ঝাড়; ৩. যেখানে প্রচুর পদ্ম জন্মে।