নগরীয়

নগরীয় বিণ. নগরসম্বন্ধীয়; শহুরে।

নগরোপান্ত

নগরোপান্ত বি. শহরের উপকণ্ঠ বা সন্নিহিত স্হান।

নগর

নগর [ nagara ] বি. বড় শহর। [সং. নগ + র]। বিণ. নাগরিক। বি. (স্ত্রী.) নগরী। নগরকীর্তন, নগরসংকীর্তন বি. নগরের পথে পথে দল বেঁধে ঘুরে ঈশ্বরের নামগান। নগরচত্ত্বর বি. শহরের মধ্যবর্তী কেনাবেচার স্হান বা বাজার। নগরদ্বার বি. শহরের প্রধান প্রবেশপথ। নগরপাল বি. 1 কোটাল, শহরের শান্তিশৃঙ্খলা রক্ষার দায়িত্ববিশিষ্ট পদস্হ কর্মচারী; 2 পুলিশ কমিশনার; 3 পুলিশ সুপারিনটেণ্ডেণ্ট। নগরস্হ বিণ. নগরে অবস্হিত; নগরে বাসকারী। নগরাধ্যক্ষ বি. নগরের ভারপ্রাপ্ত সরকারি বা বেসরকারি কর্মচারী। নগরিয়া — নগুরে -র বিরল রূপ। নগরীয় বিণ. নগরসম্বন্ধীয়; শহুরে। নগরোপান্ত বি. শহরের উপকণ্ঠ বা সন্নিহিত স্হান।

নেবুলা

নেবুলা [ nēbulā ] বি. নীহারিকাপুঞ্জ। [ইং. nebula]।

নেহাত

নেহাত [ nēhāta ] অব্য. ১. নিতান্ত (নেহাত দরকার); ২. একান্তপক্ষে, নিদেনপক্ষে (নেহাত যদি যাও)। ☐ বিণ.-বিণ. অতিশয়, একেবারে (নেহাত ছেলেমানুষ, নেহাত বোকা)। [আ. নিহায়ত্]।

নৈমিত্তিক

নৈমিত্তিক [ naimittika ] বিণ. ১. নিমিত্ত থেকে আগত বা উদ্ভূত (নৈমিত্তিক প্রলয়); ২. বিশেষ উদ্দেশ্যে অনুষ্ঠেয়, প্রয়োজনার্থক (নৈমিত্তিক পূজাপার্বণ); ৩. নিমিত্ত সম্বন্ধে অভিজ্ঞ, নিমিত্তবিত্, শুভাশুভলক্ষণ জানে এমন। [সং. নিমিত্ত + ইক]।

নৈগম

নৈগম [ naigama ] বি. ১. নিগম শাস্ত্র-যথা ঐতরেয়, ছান্দোগ্য, কঠ, তৈত্তিরীয় ইত্যাদি উপনিষদ; ২. মার্গ বা পন্হা। [সং. নিগম + অ]। নৈগমিক বিণ. নিগমসংক্রান্ত।

নৈরাশা

নৈরাশ্য, নৈরাশ, [ nairāśya, nairāśa, ] (কাব্যে) নৈরাশা বি. আশাহীনতা, হতাশা (নৈরাশ্যে ভুগছে; ‘যে নৈরাশা গভীর অশ্রুজলে ডুবেছিল’: রবীন্দ্র)। [সং. নিরাশ + য, অ; নৈরাশা বাং.]।