নটী

নটী1 বি. (স্ত্রী.) 1 নর্তকী; 2 অভিনেত্রী। নটী2 বি. (স্ত্রী.) বারাঙ্গনা, বেশ্যা।

নট

নট1 [ naṭa1 ] বি. 1 নর্তক; 2 (প্রধানত থিয়েটার যাত্রা ইত্যাদিতে) অভিনয়কারী, অভিনেতা। [সং. √ নট্ + অ]। নটবর বি. 1 শ্রেষ্ঠ নর্তক বা অভিনেতা; 2 শ্রীকৃষ্ণ। নটরাজ, নটেশ্বর বি. 1 নর্তকশ্রেষ্ঠ; 2 নৃত্যরত শিব; 3 শিব। নটী1 বি. (স্ত্রী.) 1 নর্তকী; 2 অভিনেত্রী। নট2 [ naṭa2 ] বি. (বিরলপ্রয়োগ) বর্ণসংকট জাতিবিশেষ। [সং. √ নশ্ + অট]। নটী2 বি. (স্ত্রী.) বারাঙ্গনা, বেশ্যা। নট3 [ naṭa3 ] বি. সংগীতের রাগবিশেষ। [সং. নট্ট]। নটনারায়ণ বি. সংগীতের রাগবিশেষ। নটবেহাগ বি. (নট ও বেহাগের মিশ্রণে সৃষ্ট) সংগীতের রাত্রিকালীন রাগবিশেষ। নটভৈরব বি. (নট ও ভৈরব রাগের মিশ্রণে সৃষ্ট) প্রভাতকালীন রাগবিশেষ। নট4 [ naṭa4 ] বিণ. নষ্টচরিত্র, ব্যভিচারী, লম্পট। [সং. নষ্ট]। নটখট, নটখটি বি. ছোটখাটো গোলমাল বা ঝঞ্ঝাট (দুই পরিবারের মধ্যে নটখটি লেগেই আছে)। নটখটে বিণ. 1 ছোটখাটো ঝঞ্ঝাটপূর্ণ, গোলমেলে; 2 ছোটখাটো বা তুচ্ছ বিষয় নিয়ে গোলমাল সৃষ্টিকারী। নটঘট, নটঘটি বি. 1 নষ্ট বা অবৈধ প্রণয়সূচক ঘটনা; 2 কলঙ্কজনক...

নাগরিক

নাগরিক [ nāgarika ] বিণ. 1 নগর বা শহরসম্বন্ধীয়, পৌর (নাগরিক স্বাচ্ছন্দ্য); 2 শহুরে। ☐ বি. 1 রাষ্ট্রের সদস্য, প্রজা, citizen(নাগরিকের অধিকার); 2 শহরবাসী (এই শহরের নাগরিক)। [সং. নগর + ইক]। বি. নাগরিকতা। স্ত্রী. নাগরিকী, নাগরিকা।

নগরসংকীর্তন

নগরকীর্তন, নগরসংকীর্তন বি. নগরের পথে পথে দল বেঁধে ঘুরে ঈশ্বরের নামগান।

নগরকীর্তন

নগরকীর্তন, নগরসংকীর্তন বি. নগরের পথে পথে দল বেঁধে ঘুরে ঈশ্বরের নামগান।

নগরচত্ত্বর

নগরচত্ত্বর বি. শহরের মধ্যবর্তী কেনাবেচার স্হান বা বাজার।

নগরপাল

নগরপাল বি. 1 কোটাল, শহরের শান্তিশৃঙ্খলা রক্ষার দায়িত্ববিশিষ্ট পদস্হ কর্মচারী; 2 পুলিশ কমিশনার; 3 পুলিশ সুপারিনটেণ্ডেণ্ট।

নগরস্হ

নগরস্হ বিণ. নগরে অবস্হিত; নগরে বাসকারী। নগরাধ্যক্ষ বি. নগরের ভারপ্রাপ্ত সরকারি বা বেসরকারি কর্মচারী।