নবীভাব

নবীভবন, নবীভাব [ nabī-bhabana, nabī-bhāba ] বি. নতুন বা সংস্কৃত হওয়া; নতুনত্বপ্রাপ্তি। [সং. নব + ঈ (চ্বি) + √ ভূ + অন, অ]। নবীভূত বিণ. নতুনত্বপ্রাপ্ত; সংস্কার করা হয়েছে এমন।

নবীভবন

নবীভবন, নবীভাব [ nabī-bhabana, nabī-bhāba ] বি. নতুন বা সংস্কৃত হওয়া; নতুনত্বপ্রাপ্তি। [সং. নব + ঈ (চ্বি) + √ ভূ + অন, অ]। নবীভূত বিণ. নতুনত্বপ্রাপ্ত; সংস্কার করা হয়েছে এমন।

নবীন

নবীন [ nabīna ] বিণ. 1 নতুন, নব (নবীন জীবন); 2 আধুনিক, নব্য (নবীন যুগের মানুষ); 3 তরুণ, তাজা (নবীন যুবক, নবীন সূর্য, নবীন সন্ন্যাসী, নবীন পাতা)। [সং. নব + ঈন (খ) স্বার্থে]। বি. নবীনতা, নবীনত্ব। বিণ. স্ত্রী. নবীনা।

নবীকৃত

নবীকৃত বিণ. নতুন করা হয়েছে বা নতুন অবস্হায় ফিরিয়ে আনা হয়েছে এমন; সংস্কার করা হয়েছে এমন।

নবীকরণ

নবীকরণ [ nabī-karaṇa ] বি. 1 পুনরায় নতুন অবস্হায় ফিরিয়ে আনা বা পরিণত করা; renewal; 2 মেরামতের কাজ, মেরামতি; 3 জীর্ণসংস্কার। [সং. নব + ঈ + √ কৃ + অন]। নবীকৃত বিণ. নতুন করা হয়েছে বা নতুন অবস্হায় ফিরিয়ে আনা হয়েছে এমন; সংস্কার করা হয়েছে এমন।

নবিশি

নবিশি1, (বর্জি.) নবিসী1 বি. লেখকের কাজ বা লেখকগিরি। নবিশি2, (বর্জি.) নবিসী2 বি. নতুন শিক্ষার্থীর কাজ (শিক্ষানবিশি)।

নবিশ

নবিশ1, (বর্জি.) নবিস1 [ nabiśa1, (barji.) nabisa1 ] বি. লেখক, লিপিকার (খাসনবিশ, নকলনবিশ)। [ফা. নবীস]। নবিশি1, (বর্জি.) নবিসী1 বি. লেখকের কাজ বা লেখকগিরি। নবিশ2, (বর্জি.) নবিস2 [ nabiśa2, (barji.) nabisa2 ] বি. 1 নতুন শিক্ষার্থী (শিক্ষানবিশ); 2 আনাড়ি লোক (তুমি দেখছি একেবারেই নবিশ)। [ইং. novice]। নবিশি2, (বর্জি.) নবিসী2 বি. নতুন শিক্ষার্থীর কাজ (শিক্ষানবিশি)।