নয়
নয়1 [ naẏa1 ] বি. 1 নীতি; 2 ন্যায়শাস্ত্র; 3 শাস্ত্রবিহিত আচরণ। [সং. √ নী + অ]। নয়জ্ঞ, নয়বিত্ (-বিদ্) বিণ. নীতিজ্ঞ, নীতিশাস্ত্রজ্ঞ। নয়জ্ঞান বি. রাজনীতি, সমাজনীতি, ধর্মনীতি-এই তিন শাস্ত্রের জ্ঞান। নয়2 [ naẏa2 ] ক্রি. (নহা দ্র) হয় না, নহে (সে রাজা নয়, তোমার নয়, সে কি ভালো নয়?)। ☐ বি. বেঠিক, অসত্য (হযকে নয় করা, হয় কি নয় নিজেই দেখো)। ☐ অব্য. না হয়, নতুবা, কিংবা, অথবা (হয় তুমি নয় সে)। [বাং. না + হয়]। নয়কো ক্রি. হয় না, নহে। নয়তো ক্রি. মোটেই নয়, নয় (সে ধনী নয়তো)। ☐ অব্য. না হয়, নতুবা (আমি, নয়তো তুমি)। নয়3 [ naẏa3 ] বি. বিণ. 9 সংখ্যা বা সংখ্যক। [সং. নবন্]। নয়ছয় বিণ. বিশৃঙ্খল; তছনছ, নষ্ট, পণ্ড।
নভ
নভ, নভঃ [ nabha, nabhḥ ] (-ভস্) বি. আকাশ (‘খেলা করে সাদা কালো উদার নভে’: রবীন্দ্র)। [সং. √ নভ্ + অ, অস্]। নভশ্চক্ষু (-ক্ষুস্) বি. সূর্য। নভশ্চর বিণ. আকাশে বিচরণকারী। ☐ বি. 1 পাখি; 2 বায়ু; 3 মেঘ; 4 গ্রহ; 5 বিদ্যাধর, গন্ধর্ব প্রভৃতি; 6 মহাকাশচারী, astronaut. নভস্তল, নভস্হল বি. আকাশ, গগন, আকাশদেশ, গগনপৃষ্ঠ (‘শরতের নীল নভস্তল’: সু. দ.; ‘উঠিতেছিল মধুর রাগিণী জলে স্হলে নভস্তলে’: রবীন্দ্র)। নভস্হ, নভস্হিত বিণ. আকাশে অবস্হিত। নভস্পৃক (-স্পৃশ্) বিণ. আকাশস্পর্শী। নভস্বান বি. বায়ু।