নাশী

নাশী (-শিন্) বিণ. 1 বিনাশশীল (অবিনাশী); 2 বিনাশকারী (সর্বনাশী, দুঃখনাশী)।

নাশিনী

নাশিনী বিণ. (স্ত্রী.) নাশ করে এমন (দুর্গতিনাশিনী)।

নাশ

নাশ [ nāśa ] বি. 1 ধ্বংস; 2 লোপ, ক্ষয়; 3 মৃত্যু। [সং. √ নশ্ + অ]। নাশক বিণ. বিনাশকারী (তিমিরনাশক)। নাশকতা বি. 1 নাশ, ধ্বংস; 2 সন্ত্রাস; 3 ষড়যন্ত্রমূলক কার্যকলাপ, অন্তর্ঘাত। নাশকতামূলক বিণ. অন্তর্ঘাতী, ষড়যন্ত্রমূলক। নাশন বি. নাশ করা। ☐ বিণ. নাশকারী। নাশা ক্রি. (কাব্যে) নাশ করা (নাশো দুঃখ, নাশো ক্লেশ)। ☐ বিণ. (সমাসে উত্তরপদরূপে) নাশকারী, নাশক (সর্বনাশা)। নাশিত বিণ. বিনষ্ট, নাশপ্রাপ্ত, ধ্বংস হয়ে গেছে এমন। নাশী (-শিন্) বিণ. 1 বিনাশশীল (অবিনাশী); 2 বিনাশকারী (সর্বনাশী, দুঃখনাশী)। নাশিনী বিণ. (স্ত্রী.) নাশ করে এমন (দুর্গতিনাশিনী)।

নালিশ

নালিশ [ nāliśa ] বি. 1 অভিযোগ, ফরিয়াদ (তার বিরুদ্ধে নালিশ আছে); 2 প্রতিকার প্রার্থনা, আবেদন (ভগবানের কাছে নালিশ জানানো)। [ফা. নালিশ্]।

নালিতা

নালিতা, (কথ্য) নালতে [ nālitā, (kathya) nālatē ] বি. পাটশাক। [দেশি আঞ্চ.]।

নালিকা

নালিকা বি. পদ্মের ডাঁটা বা নাল।

নালিক

নালিক [ nālika ] বি. 1 (কামান বা বন্দুকের মতো) নলযুক্ত প্রাচীন অস্ত্রবিশেষ; 2 পদ্মের ডাঁটা বা নাল। [সং. নাল + ইক]। নালিকা বি. পদ্মের ডাঁটা বা নাল।

নালি ঘা

নালি ঘা বি. শোষযুক্ত ঘা, পচা ঘা, দুষ্টক্ষত, sinus.

নাল

নাল1 [ nāla1 ] বি. 1 শিরা; 2 নল; 3 পদ্মের ফাঁপা ডাঁটা; 4 পদ্ম বা শালুক। [সং. √ নল্ + অ]। নাল2 [ nāla2 ] বি. ঘোড়া প্রভৃতি ভারবাহী পশুর খুরে লাগাবার লৌহফলকবিশেষ। [আ. নাল্]। নাল3 [ nāla3 ] বি. লালা, থুতু। [সং. লালা]।

নার্সিং হোম

নার্সিং হোম বি. রোগীর সেবা ও নিরাময়ের জন্য বেসরকারি চিকিৎসালয়বিশেষ।