নাসদানি

নাসদান, নাসদানি বি. নস্য রাখার ছোট পাত্র, নস্যির ডিবে।

নাসদান

নাসদান, নাসদানি বি. নস্য রাখার ছোট পাত্র, নস্যির ডিবে।

নাস

নাস1 [ nāsa1 ] বি. 1 নস্য; 2 নস্যের মতো টেনে নেবার জিনিস (জলের নাস)। [সং. নস্য]। নাসদান, নাসদানি বি. নস্য রাখার ছোট পাত্র, নস্যির ডিবে। নাস2 [ nāsa2 ] বি. নাক (ছিন্ননাস)। [সং. নাসা]।

নাশবন্দি

নাশবন্দি [ nāśa-bandi ] বি. পুরুষের নির্বীজীকরণের অস্ত্রোপচার। [হি.]।

নাশপাতি

নাশপাতি [ nāśa-pāti ] বি. আপেলজাতীয় ফলবিশেষ, pear. [ফা. নাশপাতী]।

নাশক

নাশক বিণ. বিনাশকারী (তিমিরনাশক)।

নাশকতা

নাশকতা বি. 1 নাশ, ধ্বংস; 2 সন্ত্রাস; 3 ষড়যন্ত্রমূলক কার্যকলাপ, অন্তর্ঘাত।

নাশন

নাশন বি. নাশ করা। ☐ বিণ. নাশকারী। নাশা ক্রি. (কাব্যে) নাশ করা (নাশো দুঃখ, নাশো ক্লেশ)। ☐ বিণ. (সমাসে উত্তরপদরূপে) নাশকারী, নাশক (সর্বনাশা)।

নাশিত

নাশিত বিণ. বিনষ্ট, নাশপ্রাপ্ত, ধ্বংস হয়ে গেছে এমন।